Champions Trophy: চোট গুরুতর! চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন বুমরাহ? রইল বড় আপডেট

হতাশাকে সঙ্গী করেই বর্ডার-গাভাসকর ট্রফি শেষ করেছে ভারতীয় দল। হারের হতাশার মধ্যেই জসপ্রীত বুমরাহকে নিয়ে আতঙ্কও সৃষ্টি হয়েছে ভারতীয় শিবিরে। সিডনি টেস্টের দ্বিতীয় দিনে বুমরাহের পিঠের সমস্যা হয়েছিল(back spasm)। দলের চিকিৎসদের সঙ্গে তাঁকে স্ক্যান করতে যেতে হয়েছিল। এরপর আর বল করতে পারেননি তারকা পেসার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন বুমরাহ?

সিডনি টেস্টের দ্বিতীয় দিনে পিঠের ব্যথায় কাবু হয়ে মাঠ ছাড়তে দেখা যায় জসপ্রীত বুমরাহকে। চোট কি খুব গুরুতর? বিসিসিআই সরকারিভাবে বুমরাহের বিষয়ে আপডেট দেয়নি। তবে চিন্তার কারণ রয়েছে। কারণ আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে পুরো ফিট হয়ে উঠবেন বুমরাহ?

একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমকে বিসিসিআই সূত্র জানিয়েছেন, বুমরাহের চোট খবু গুরুতর নয়। আশা করা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই সুস্থ হয়ে উঠতে পারবেন। সিডনিতে খেলা শেষে বুমরাহ অবশ্য জানিয়ে ছিলেন, শরীরের সঙ্গে লড়াই করা সম্ভব নয়। আমি নিজের জন্যও হতাশ। হয়ত সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আমি খেলতে পারলাম এবং উইকেট নিতে পারলাম না। প্রথম ইনিংসে দ্বিতীয় স্পেলের পরই একটু অস্বস্তি অনুভব করছিলাম।

সদ্য সমাপ্ত বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন বুমরাহ। জয়ও এনে দিয়েছিলেন। এরপর রোহিতের নেতৃত্বে পরের তিন ম্যাচে জয় পায়নি ভারত। শেষ ম্যাচে ফের নেতৃত্বে ফিরেছেন বুমরাহ। ভারত-অস্ট্রেলিয়া একটি সিরিজে বুমরাহের উইকেট সংখ্যা হল ৩২। সিরিজের সেরাও হয়েছেন।

বর্ডার-গাভাসকর ট্রফিতে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে বুমরাহকে। শামি না থাকায় বুমরাহই একমাত্র অভিজ্ঞ পেসার। ফলে অনেক বেশি চাপ নিতে হয়েছে হয়েছে। পারথে ৩২, অ্যাডিলেড ২৪, ব্রিসবেনে ৩৪, মেলবোর্নে ৫৩.২, সিডনিতে ১০ ওভার বল করেছেন বুমরাহ। সব মিলিয়ে চলতি সিরিজে বল করেছেন ১৫৩ ওভার।রোহিত শর্মা টেস্ট খেলবেন কিনা সেটা নিয়ে চর্চা চলছে। তবে রোহিত অবসর নিলে টেস্ট দলকে নেতৃত্ব দিতে যে তৈরি আছে বুমরাহ তা এই সিরিজ থেকেই প্রমাণিত হয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ ও একদিনের সিরিজ খেলবে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়ালদের বিশ্রাম দেওয়া হতে পারে। পাকিস্তান এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হলেও ভারতের ম্য়াচগুলো হাইব্রিড মডেলেই খেলা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+