Champions Trophy: মেগা ম্যাচের আগে ভারতীয় শিবিরে বুমরাহের আগমন, সতীর্থদের জানালেন শুভেচ্ছাও

চোটের জন্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে খেলতে পারছেন না বুমরাহ। অস্ট্রেলিয়া সফরে বর্ডার-গাভাসকর ট্রফিতে শেষ ম্যাচে চোট পেয়েছিলেন ভারতীয় দলের তারকা পেসার এরপর থেকে জাতীয় দলের বাইরেই রয়েছেন তিনি। তাঁর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে প্রথম থেকেই সংশয় ছিল। সেই আশঙ্কাই সত্য প্রমাণিত হয়েছে।

চিকিৎসা-রিহ্যাবের পরও বুমরাহকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টিম ইন্ডিয়া স্কোয়াডে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। কিন্তু ভারত পাক ম্যাচ কি বাড়িতে বসে দেখে মন ভরে বুমরাহের. ভারত পাকিস্তান ম্যাচের উত্তাপের সাক্ষী হতে দুবাইয়ে পৌঁছে গেলেন বুমরাহ। রবিবার ম্যাচ শুরুর কিছুক্ষণ আগেই ভারতীয় তারকা পেসার কে দেখা গেল দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রবেশ করতে।

দুবাইয়ে স্টেডিয়ামে পৌঁছেই বুমরাহ সরাসরি মাঠে পৌঁছে গেলেন। সাদা বোতাম-ডাউন শার্ট পরে মাঠে দেখা গেল বুমরাহকে। মাঠে উপস্থিত সতীর্থ হার্দিককে আলিঙ্গন করলেন বুমরাহ, এরপর বিরাট কোহলির সঙ্গে তাঁকে কথা বলতেও দেখা গেল। মাঠে দেখা গিয়েছিল ভারতীয় দল নিজের মিটিং করছেন , গম্ভীরের আগে সেখানে বক্তব্য রাখেন গিল। তবে মেগা ম্যাচ শুরুর আগে বুমরাহের উপস্থিতি ভারতীয় দলের কাছে অন্য মাত্রা দেবে।

বুমরাহের পিঠের সমস্যা ছিলই(back spasm), চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর কয়েক দিন আগেই বিসিসিআইয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় ভারতীয় দলের তারকা পেসার বুমরাহ খেলতে পারেবন না চ্যাম্পিয়ন্স ট্রফিতে। বুমরাহ এখন বিশ্বের সেরা পেসার, কিন্তু তাঁকে বাদ দিয়েই দল গঠন করতে হয়েছে ভারতকে। বুমরাহ না থাকায় অতি্রিক্ত দায়িত্ব নিতে হচ্ছে শামিকে।

২০২২ সালে টি২০ বিশ্বকাপেও বুমরাহ পিঠে চোটের কারণে খেলতে পারেননি। সেই চোট সারাতে অস্ত্রোপচারও করা হয়েছিল। এবারঔও আইসিসি ইভেন্ট থেকে ছিটকে গিয়েছেন বুমরাহ। আপাতত এই ম্যাচে দর্শক বুমরাহ। তিনি কবে পুরো ফিট হবেন সেটা নিয়েই চর্চা চলছে। বুমরাহ কবে বোলিং শুরু করতে পারবেন সেটাও স্পষ্ট নয়। আইপিএলে শুরু থেকে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। আইপিএলের পর ইংল্যান্ডে বিরুদ্ধে টেস্ট সিরিজও রয়েছে। ফলে বুমরাহকে নিয়ে আইপিএলেও চিন্তা থাকছেই।


বাংলাদেশের কাছে প্রথম ম্যাচের আগে আইসিসি-র চ্যানেলে বুমরাহের স্ত্রী সঞ্জনার কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় মেহেদিও প্রশ্ন করেন , "বুমরাহ কেমন আছে?" সঞ্জনা হেসে উত্তর দেন, "ও ভালই আছে। এখন এনসিএ-তে আছেন। রবিবার বুমরাহের হাতে আইসিসি বর্ষসেরা পুরস্কারগুলি তুলে দেন জয় শাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+