Champions Trophy: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থ টপ অর্ডার, একগুচ্ছ লজ্জার নজির ফেরালেন রোহিত-গিলরা
নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্লপ ভারতের টপ অর্ডারের তিন তারকা। এই ম্যাচে ভারতের টপ অর্ডারের তিন ব্যাটারই ব্যর্থ হলেন ব্যাট হাতে । রোহিত ১৫ এবং গিল ২ রানে আউট হলেন। ৩০০তম একদিনের ম্যাচে ১৪ বলে ১১ রান করার পরই আউট হলেন কোহলি।
২০১৯ সালের একদিনের বিশ্বকাপের সেমিফাইনালের পর একদিনের ক্রিকেটে ভারতের টপ অর্ডারের-তিন ব্যাটারকে আউট করার জন্য সব থেকে কম সময় নিল নিউজিল্যান্ড দল। রবিবার ৩.১ ওভারের মধ্যেই গিল, রোহিত, বিরাট এই তিন টপ অর্ডারের ব্যাটারকে ফেরালেন কিউয়ি বোলাররা।

২০১৫ সালের পর থেকে একদিনের প্রথম ১০ ওভারে ভারত এই নিয়ে তৃতীয়বার এত নিয়ন্ত্রণহীন শট খেলল। এর আগে ২০১৭ সালে ধরমশালায় শ্রীলঙ্কার বিরুদ্ধে ২২টি এবং ২০২২ সালে লখনউতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২২টি করে নিয়ন্ত্রণহীন শট প্রথম দশ ওভারে খেলেছিল ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ পাঁচটি একদিনের ম্যাচে পাওয়ার প্লে-তে ভারত ১ উইকেট হারিয়েছিল, এবার তিন উইকেট হারাল।
রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধেও টসে হেরে যান রোহিত শর্মা। এই নিয়ে ভারতীয় দল টানা ১৩টি ম্যাচে টসে হারল। রোহিত শর্মা এই নিয়ে টানা ১০ বার টস হারলেন। একদিনের ক্রিকেটে সবথেকে বেশি টানা টস হারার রেকর্ড রয়েছে ব্রায়ান লারার। অক্টোবর ১৯৯৮ থেকে ১৯৯৯ সালের মে মাস পর্যন্ত তিনি ১২টি একদিনের ম্যাচে হেরেছিলেন। নিউজিল্যান্ডের অধিনায়ক পিটার বোরেন টানা ১১টি ম্যাচে টসে হেরেছেন।
ভারতের সপ্তম তথা বিশ্বের ২২তম ক্রিকেটার হিসেবে ৩০০তম একদিনের ম্যাচ খেলে ফেললেন বিরাট কোহলি। মাইলস্টোন ম্যাচে বড় রান অধরাই থাকল কোহলির।












Click it and Unblock the Notifications