Champions Trophy: চাপে পড়ে অবস্থান বদল পিসিবির, পাকিস্তানের স্টেডিয়ামে উড়ল ভারতের জাতীয় পতাকাও

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই বিতর্কের সৃষ্টি হয়েছিল লাহোরের গদ্দাফি স্টেডিয়াম ভারতের পতাকা না থাকা নিয়ে। অংশগ্রহণকারী দেশগুলির পতাকা স্টেডিয়ামে থাকলেও একমাত্র ব্যতিক্রম ছিল ভারত। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর দিনেই ভুল শুধরে নিল পিসিবি।

পাকিস্তানে যে তিনটি স্টেডিয়ামে ম্যাচগুলি হবে তার মধ্যে অন্যতম করাচি। এই স্টেডিয়ামে দেখা গল ভারতের পতাকা। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি উঠে এসেছে স সেখানে দেখা যাচ্ছে অংশগ্রহণকারী অন্যদেশগুলির সঙ্গেই শোভা পাচ্ছে ভারতের ত তেরঙ্গা পতাকাও। এর থেকেই বোঝা যাচ্ছে পাক ক্রিকেট বোর্ড ভারতের পতাকা নিয়ে নিজেদের পুরানো অবস্থান থেকে সরে এসেছে। কয়েকদিন আগে অনমনীয় মনোভাব দেখালেও সেই অবস্থানে আর নেই পিসিবি।

করাচি এই স্টেডিয়ামে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, পাকিস্তান এবং ইংল্যান্ড দলের ম্যাচ আছে। দুই দিন আগে এক ভিডিও প্রকাশ্যে এসেছিল সেখানে দেখা গিয়েছিল স্টেডিয়ামে ভারতের পতাকার অনুপস্থিতির দৃশ্য।

পিসিবির এক সূত্র জানিয়েছিলেন, ভারত পাকিস্তানে খেলতে আসেনি, তাই ভারতের পতাকাও নেই তাদের দেশের স্টেডিয়ামে। সংবাদ সংস্থা আইএএনএসকে পিসিবি সূত্র জানিয়েছেন, যে ভারত পাকিস্তান সফর না করার সিদ্ধান্ত নেওয়ার ফলে তাদের দেশের স্টেডিয়ামে ভারতের পতাকা লাগানো হয়নি।

একইসঙ্গে সংশ্লিষ্ট সূত্র আরও দাবি করেছিলেন, লাহোরের স্টেডিয়ামে উত্তোলিত পতাকার মধ্যে বাংলাদেশের জাতীয় পতাকাও নেই কারণ বাংলাদেশ এখনও পাকিস্তানে আসেনি, কারণ বাংলাদেশ দল দুবাইতে ভারতের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ খেলবে। পিসিবি দাবি করেছে যে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানে খেলবে এমন সব দেশের পতাকা উত্তোলন করা হয়েছে।

বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা জানিয়েছিলেন ভারতের পতাকা আয়োজক দেশে একটি স্থানের যোগ্য। একটি ইংরেজি সংবাদ মাধ্যমকে রাজীব শুক্লা বলেন, প্রথমে নিশ্চিত হওয়া প্রয়োজন যে ভারতীয় পতাকা সেখানে ছিল কি না। যদি এটি না থাকে, তবে সেখান থাকা উচিৎ ছিল। সমস্ত অংশগ্রহণকারী দেশের পতাকা সেখানে থাকা উচিত ছিল।


কেন্দ্রীয় সরকারের অনুমতি না পাওয়ায় এবং নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে ভারতীয় দলকে পাকিস্তানে খেলতে পাঠায়নি বিসিসিআই। ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলবে দুবাইতে। তবে আইসিসি ইভেন্টের মুখ্য আয়োজক পাকিস্তানই।

। আগামী কাল মেগা এই ইভেন্টে অভিযান শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। ভারতের প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ। আগামী ২৩ ফেব্রুয়ারি মেগা ম্যাচে মুখোমুখি ভারত এবং পাকিস্তান। ভারতের শেষ গ্রুপ লিগের ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+