Champions Trophy: রাহুলকে নিয়ে উদ্বেগ, সেমিফাইনালের আগে ভারতীয় দলের চিন্তার বিষয় কোনগুলি? জানুন বিস্তারিত

আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে গ্রুপ পর্বে জয়ের হ্যাটট্রিক করেই সেমিফাইনালে স্থান নিশ্চিত করেছে ভারতীয় দল। মঙ্গলবার দুবাইতে মেগা সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এই ম্যাচে জয় পেলেই খেতাব জয়ের দুয়ারে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া। কিন্তু গ্রুপ পর্বের তিন ম্যাচে জয় পেলেও বেশ কিছু চিন্তার বিষয় রয়েছে টিম ইন্ডিয়ার জন্য। সেই বিষয়গুলি তুলে ধরা হল এই প্রতিবেদনে।

প্রথমত কেএল রাহুল। ঋষভ পন্থের বদলে রাহুলকে দলে খেলানো হচ্ছে। অথচ ব্যাট হাতে তিনটি ম্যাচে করেছেন ৬৪ রান। একইসঙ্গে তাঁর উইকেটকিপিংয়ের মান নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে বেশ কয়েকটি ক্যাচ ফস্কালেন। একই সঙ্গে উইকেটের পিছনে তিনি নিজের দক্ষতার পরিচয় দিতে পারছেন না রাহুল।

Champions Trophy

তাঁর উপর কিছুটা বিরক্ত হতে দেখা গেল বিরাট কোহলি, রোহিত শর্মাকে। ফলে রাহুলকে দলে সুযোগ দেওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাও পন্থের মতো ক্রিকেটারকে বসিয়ে রেখে। এই বিষয়টি নিয়ে অবশ্যই ভাবতে হবে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ককে।

ওপেনিং জুটির রান পাচ্ছে না। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ভারতের ওপেনিং জুটি ৬৯ রান তুললেও এরপরে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে বড় রান তোলার আগেই ভারতের ওপেনিং জুটির পতন ঘটেছে। ওপেনিং জুটি ভালো রান না পেলে চাপ সৃষ্টি হয় মিডল অর্ডারের উপরে।

এই পরিস্থিতিতে প্রতি ম্যাচে মিডল অর্ডার কোনও না কোন ব্যাটসম্যান ভালো খেলে ম্যাচ জেতাবেন এটা আশা করা ভুল। চাপ কমাতে রোহিত এবং গিলকে একটা লম্বা ইনিংস খেলতে হবে। ভারতীয় ব্যাটারদের স্ট্রাইক রেট নিয়েও প্রশ্ন থাকছে। এমনিতেই দুবাইয়ের পিচ স্লো। সেখানে সেমি ফাইনাল ম্যাচে দ্রুত রান তোলার প্রয়োজন হলে সমস্যায় পড়তে পারে ভারতীয় দল।

ভারতীয় দলের ফিল্ডি নিয়ে প্রথম থেকে প্রশ্ন উঠেছে চ্যাম্পিয়ন ট্রফিতে। রবিবার দেখা গেল ভারতীয় ক্রিকেটাররা ফিল্ডিং করার সময় বেশ সমস্যায় পড়লেন বিশেষ করে বল ধরতে গেলে। সেই সঙ্গে ক্যাচ মিস তো আছেই। কিন্তু সেমিফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচে ক্যাচ মিস হলে বা ফিল্ডিংয়ের জন্য অতিরিক্ত রান হলে সেটা দলের বিপদের কারণ হতে পারে। তিন ম্যাচে এখনও পর্যন্ত ছয়টি ক্যাচ ফেলেছে ভারত।

মহম্মদ শামির উইকেট না পাওয়া চিন্তা বাড়িয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ৫ উইকেট পেয়েছিলেন এরপর পাকিস্তান এবং নিউজিল্যান্ডের ম্যাচে কোন উইকেট পাননি এমনকি তার ফিটনেস নিয়েও সংশয় আছে সেমিফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জ্বলে উঠতে হবে শামিকে। স্পিনারদের উপরে অতিরিক্ত নির্ভর হয়ে যাচ্ছে ভারতীয় দল।

ভারতীয় দলের অন্যতম অলরাউন্ডারের নাম রবীন্দ্র জাদেজা কিন্তু তিনি ভ্যাট বা বল উভয় ক্ষেত্রেই সেভাবে সাফল্য পাচ্ছেন না। প্রথম দুই ম্যাচে কোন উইকেট পাননি তৃতীয় ম্যাচে একটি উইকেট পেয়েছেন। সেমিফাইনালে জাদেজার থেকে অলরাউন্ড পারফরম্যান্স আশা করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+