Champions Trophy: খেলার জন্য তৈরি ছিলেন বুমরাহ! তারকা পেসারকে নিয়ে ঝুঁকি নিতে পারলেন না নির্বাচকরাই?
চ্যাম্পিয়ন্স ট্রফিতে জসপ্রীত বুমরাহের খেলা নিয়ে প্রথম থেকেই সংশয় ছিল। অবশেষেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হয়েছে। আইসিসির মেগা ইভেন্ট থেকে ছিটকেই গেলেন বুমরাহ। কিন্তু ফিট হওয়ার পরও কি খেলার সুযোগ পেলেন না বুমরাহ?
স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ রজনীকান্ত শিবগ্নানাম এবং ফিজিও তুলসি রাম যুবরাজ বিসিসিআইয়ের স্পোর্টস সায়েন্সের প্রধান ডঃ নীতিন প্যাটেল রিহ্যাহ প্রক্রিয়া বুমরাহের সঙ্গে ছিলেন। তাঁরা , ব্যক্তিগতভাবে বুমরাহের রিহ্যাবের পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেন। এর পাশাপাশি সোহম দেশাই এবং ফিজিও কমলেশ জৈনও আছেন বুমরাহের সঙ্গে ছিলেন।

সংবাদ সংস্থার রিপোর্টে উল্লেখ করা হয়েছে রিহ্যাব প্রক্রিয়া শেষ করেছেন বুমরাহ, তাঁর স্ক্যানের রিপোর্টেও উদ্বেগজনক কিছু আসেনি, কিন্তু তার পরও নির্বাচকরা বুমরাহকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখার ঝুঁকি নিতে পারলেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক সূত্র পিটিআইকে জানিয়েছেন, এনসিএ-র প্রধান নীতিন প্যাটেলের পাঠানো রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছে যে বুমরাহ তাঁর রিহ্যাব সম্পন্ন করেছেন এবং স্ক্যান রিপোর্টগুলি ঠিক আছে বলে মনে হচ্ছে, তবে টুর্নামেন্ট শুরু হওয়ার সময় তিনি পুরো দমে বোলিং করতে পারবেন এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এরপর নির্বাচকরা কোনও ঝুঁকি নেননি।
এই সূত্র আরও উল্লেখ করেছেন, নীতিন প্যাটেল গোটা বিষয়টি নির্বাচকদের কোর্টেই ঠেলে দিয়েছিলেন। কিন্তু পুরো ফিট সার্টিফিকেট না পাওয়া একজনকে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো ইভেন্টে দল রাখার ঝুঁকি নিতে পারেননি নির্বাচকরা। আগেই জানা গিয়েছিল এনসিএ-তে গিয়েছিলেন বুমরাহ। বুমরাহ ইতিমধ্যেই রিহ্যাব শুরু করেন। সম্প্রতি তাঁর চোটের জায়গা স্ক্যান করা হয়। বুমরাহ জিম এবং হালকা বোলিং করেছেন।
তারকা পেসারের স্ক্যানের রিপোর্টসহ তাঁর মেডিক্যাল পরীক্ষার সমস্ত রিপোর্ট খতিয়ে দেখেন বোর্ডেরে মেডিক্যাল টিম। এর পাশাপাশি বুমরাহের কাছ থেকেও চোটের পরিস্থিতির আপডেট নেওয়া হয় নিয়মিতভাবেই। জানা গিয়েছে, বিসিসিআইয়ের এনসিএর মেডিক্যাল টিম বুমরাহের জন্য নিউজিল্যান্ডের বিশিষ্ট চিকিৎসক রোওয়ান স্কাউটেনের পরামর্শও নিতে পারেন।
কিন্তু বুমরাহের সম্পূর্ণ ফিট হতে আরও কিছুটা সময় লাগবে। আগামী ১৫ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাই রওনা দিতে পারে ভারতীয় দল। বুমরাহের বিকল্প হিসাবে হর্ষিত রানা দলে এসেছে। নন ট্রাভেলিং পরিবর্ত হিসাবে যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজ ও শিবম দুবে যাবেন। কিন্তু বুমরাহ সব সময়ই ভারতীয় দলে একজন ম্যাচ উইনার। ফলে তাঁর না থাকাটা দলের জন্য বিরাট ধাক্কা।












Click it and Unblock the Notifications