Champions Trophy: রোহিত-অর্শদীপরা পেয়ে গেলেন আইসিসির পুরস্কার, টিম ইন্ডিয়ার জার্সিতে পাকিস্তানের নাম
আগামী বৃহ্স্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করতে চলেছে ভারত। তার আগেই আইসিসির পুরস্কার পৌঁছে গেল ভারতীয় শিবিরে। আইসিসির বর্ষসেরা দলে এবং বর্ষসেরা ক্রিকেটার হিসাবে একাধিক ভারতীয়ই এবার মনোনীত হয়েছে। দুবাইয়ে ভারতীয় দলের সদস্যদের হাতে আইসিসির পুরস্কার এসে গেল।
২০২৪ সালে বর্ষসেরা টি২০ দলে নির্বাচিত হওয়ার জন্য রোহিত শর্মা পেলেন স্মারক টুপি। রোহিতের মতোই ২০২৪ সালে বর্ষসেরা টি২০ দলে জায়গা করে নিয়েছেন হার্দিক পাণ্ডিয়া। তিনিও রোহিতের মতোই স্মারক টুপি পেয়েছেন। অর্শদীপ পেয়েছেন দুটি পুরস্কার। একটি তিনি বর্ষসেরা দলে স্থান করে নিয়েছেন। পাশাপাশি আবার বর্ষসেরা টি২০ ক্রিকেটারের পুরস্কারও পেয়েছেন। ফলে টুপি এবং স্মারক দুটিই পেয়েছেন তিনি।

পাশাপাশি আইসিসির বর্ষসেরা টেস্ট দলে নির্বাচিত হওয়ার জন্য স্মারক টুপি পেলেন রবীন্দ্র জাদেজা। ২০২৪ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছনে জসপ্রীত বুমরাহ। কিন্তু তিনি চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেত আসতে পারেনি। ফলে এই ফটোশ্যুটে তিনি ছিলেন না।
Captain Rohit Sharma & Ravindra Jadeja with their ICC Caps. 🌟
— Tanuj Singh (@ImTanujSingh) February 17, 2025
- THE HITMAN 🤝 SIR JADEJA..!!!! pic.twitter.com/g890Ocin5n
এদিকে পুরোদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। রবিবার দুপুরে অনুশীলন করলেও সোমবার সন্ধ্যায় অনুশীলন করে ভারতীয় দল। টিম ইন্ডিয়ার অনুশীলনে ফোকাসে ছিলেবন কিং কোহলিও। ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংও করেন তিনি। ঋষভ পন্থ সোমবার অনুশীলনে এলেও খুব একটা ছন্দে তাঁকে দেখা গেল না। হালকা খোঁড়ালেন। উইকেটকিপিং করলেন না, ব্যাটিংও স্বাভাবিকভাবে করতে পারলে না। তবে কেএল রাহুল ছিলেন আগ্রাসী ছন্দে ছিলেন অনুশীলনে । গোটা অনুশীলনেই বড় বড় শট মারার চেষ্টা করেছেন।
ভারতীয় ক্রিকেট দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাদের জার্সি উন্মোচন করল সোমবার৷ ভারতের অধিনায়ক রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, হার্দিক পাণ্ডিয়া এবং অর্শদীপ সিং সহ সব ক্রিকেটাররা ক্যামেরার সামনে পোজ দিলেন৷ তবে সবার নজর কেড়েছিল তা হল তাদের জার্সিতে আয়োজক দেশ পাকিস্তানের নাম।
- Captain Rohit Sharma with his Cap.
— Tanuj Singh (@ImTanujSingh) February 17, 2025
- Arshdeep Singh with his ICC T20I Award.
- Hardik Pandya with his ICC T20I Cap.
- Ravindra Jadeja with his ICC Test Cap.
- TEAM INDIA BOYS...!!!!! 🇮🇳🔥 pic.twitter.com/zJ5naz6si6
চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তানের নাম রোহিতদের জার্সিতে লিখতে চায় নি বিসিসিআই। এই খবর প্রকাশ্যে আসতেই বিতর্কের সৃষ্টি হয়েছিল। চরম ক্ষিপ্ত হয়ে উঠেছিল পিসিবি। পাক ক্রিকেট বোর্ডের দাবি সব কিছুর মধ্যেই রাজনীতিকে ঢোকাচ্ছে বিসিসিআই। শেষ পর্যন্ত ভারতের জার্সিতে দেখা গেল পাকিস্তানের নাম।












Click it and Unblock the Notifications