Champions Trophy: বরুণ-হেনরির পাঁচ উইকেট, একদিনের ক্রিকেটে বিরল রেকর্ড ভারত-নিউজিল্যান্ড ম্যাচে
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের খেলা সমাপ্ত হয়েছে রবিবারই। ভারত-নিউজিল্যান্ডকে হারানোর পরই সেমিফাইনালের সূচিও চূড়ান্ত হয়ে গিয়েছে। বাংলাদেশ-পাকিস্তানের পর ভারত গ্রুপ পর্বের শেষ ম্যাচে কিউয়িদের হেলায় হারাল। ভারত-নিউজিল্যান্ড ম্যাচে একটি বিরল রেকর্ড হল যা ওডিআই ক্রিকেটের ইতিহাসে প্রথমবার।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমে ঘোষিত ভারতীয় দলে ছিলেন না বরুণ চক্রবর্তী। জসপ্রীত বুমরাহ খেলতে না পারায় মূল দলে সুযোগ পান। বাংলাদেশ এবং পাকিস্তান ম্যাচে খেলার সুযোগ পাননি বরুণ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে সুযোগ পেয়েই ৫ উইকেট নিলেন বরুণ চক্রবর্তী। ম্যাচের সেরা হলেন বরুণই। একইসঙ্গে নিউজিল্যান্ডের ম্যাট হেনরিও ৫ উইকেট নিয়েছেন।

রবিবারের ম্যাচে বরুণ চক্রবর্তী নিউজিল্যান্ডের উইল ইয়ং, গ্লেন ফিলিপিস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার , ম্যাট হেনরিকে আউট করেন। অন্যদিকে হেনরি ভারতের শুভমান গিল, বিরাট কোহলি, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামিকে আউট করেন।
ম্যাচের সেরা হয়ে বরুণ বলেন, প্রথম দিকে আমি নার্ভাস ছিলাম। একদিনের ক্রিকেটে ভারতের হয়ে বেশি খেলিনি, তাই চাপে ছিলাম। খেলা যত এগিয়েছে ততই উপভোগ করতে শুরু করেছি। বিরাট, রোহিত, শ্রেয়াস, হার্দিক সবাই আমার সঙ্গে কথা বলে আমাকে শান্ত হতে বলেন।
বরুণ একইসঙ্গে বলেন, 'টি২০ তে আলাদাভাবে পরিকল্পনা করি। প্রত্যেক বলের সিকোয়েন্স আলাদা। ওডিআই ক্রিকেটে সেটা বজায় রাখি। সেই জন্যই অনেকের মনে হতে পারে আমার বোলিংয়ে বৈচিত্র নেই। তবে আমি বিভিন্ন ধরনের বল করি। বোলিংয়ে বৈচিত্র আনার সব সময় চেষ্টা করি।
এর আগে দুবাইয়ে ব্যর্থতাই সঙ্গী হয়ছিল বরুণের। ২০২১ টি২০ বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন তামিল এই । আইপিএলের পারফরম্যান্সের ভিত্তিতে টি২০ বিশ্বকাপের দলে সুযোগ পেয়েও সেভাবে পারফরম্যান্স করতে পারেননি। কিন্তু এবার সেই দুবাইতে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করলেন। সেমিফাইনালের আগে দলকে স্বস্তি দিলেন।
নিউজিল্যান্ড ম্যাচে চার স্পিনার নিয়ে খেলেছিল ভারত। বরুণ যা পারফরম্যান্স করলেন তাতে তাঁকে সেমিফাইনালে বাইরে রাখা কঠিন হল রোহিত-গম্ভীরের কাছে।












Click it and Unblock the Notifications