Champions Trophy: অবসর জল্পনার মধ্যেই খেলতে নামছেন রোহিত, সেমিফাইনাল ম্যাচে বাড়তি ফোকাসে হিটম্যান

মঙ্গলবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়া। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের ফাইনালে হারের বদলার সুযোগ টিম ইন্ডিয়ার সামনে। দুই দলেই রয়েছেন একাধিক তারকা। তবে সবথেকে বেশি ফোকাসে ভারত অধিনায়ক রোহিত শর্মা।

বিগত কয়েক মাস ধরেই রোহিত শর্মার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে চলছে জোর জল্পনা। ২০২৪ সালে টি২০ বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক টি২০ থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা। কিন্ত গত বছর ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্টে হোয়াইটওয়াশ হতে হয় রোহিতের নেতৃত্বাধীন ভারতকে। এরপর অস্ট্রেলিয়া সফরে গিয়েও বর্ডার-গাভাসকর ট্রফিতে হতাশাজনক পারফরম্যান্স করে ভারত। রোহিত অবশ্য প্রথম টেস্ট খেলেননি। শেষ টেস্টেও দলে ছিলেন না।

Rohit Sharma

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই রোহিতের অবসর নিয়ে জোর জল্পনা শুরু হয়। বিভিন্ন প্রতিবেদন সূত্রে জানা গিয়েছিল রোহিতকে টেস্ট দলের জন্য আর ভাবা হচ্ছে না। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন এমন জল্পনাও ভাসছে। ফলে সেই দিক থেকে ভারত অস্ট্রেলিয়া ম্যাচ রোহিতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচে কোনও অঘটন ঘটলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নেবে ভারত। আগামী কয়েক মাস ভারতের কোনও একদিনের সিরিজ নেই। ফলে রোহিতের পক্ষ থেকে কোনও সিদ্ধান্ত ঘোষণা হলে অবাক হওয়ার কিছু থাকবে না।

৩৭ বছরের রোহিত আর কতদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন সেটা নিয়ে চর্চা শুরু হয়েছে। যদিও রোহিত মুখে তাঁর অবসর নিয়ে যাবতীয় জল্পনা খারিজ করে দিয়েছেন। কিন্তু চর্চা থামছে না তাঁকে নিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাঁর ব্যাট থেকে প্রত্যাশিত রান আসছে না। রোহিত ২৬৩ একদিনের ম্যাচে ১১,০৬৪ রান করেছেন। ৩২টি শতরান এবং ৫৭টি অর্ধশতরান আছে। সর্বোচ্চ স্কোর ২৬৪।

ভারত অধিনায়ক হিসাবে আগেই একশ নম্বর ম্যাচের জয় পেয়েছেন রোহিত। ভারত অধিনায়কদের মধ্যে জয়ের শতাংশে সকলের থেকে এগিয়ে আছেন।। রোহিত এখনও পর্যন্ত ভারতকে সব ফর্ম্যাটে ১৪০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। যার মধ্যে ১০১টি ম্যাচে জিতিয়েছেন। ৩৩টি ম্যাচ হেরেছেন। দুটি টাই, তিনটি ড্র এবং দুটি ম্যাচে ফলাফল হয়নি। জয়ের শতাংশ ৭১.৫৩।
তবে সাম্প্রতিক সময়ে টস ভাগ্যও সঙ্গ দিচ্ছে না রোহিতকে। টানা ১০টি একদিনের ম্যাচে টসে হেরেছেন রোহিত। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ রোহিতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+