Champions Trophy: বরুণ-কুলদীপদের দাপট অব্যাহত, চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভারতের প্রয়োজন ২৫২ রান

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে বড় রান তুলতে পারল না নিউজিল্যান্ড। ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের ইনিংস থামল ২৫১ রানে।

দুবাইয়ের উইকেটে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। ভারতীয় দল সেমিফাইনাল ম্যাচের একাদশ নিয়েই খেলতে নামে। ফলে চার স্পিনারই প্রথম একাদশে ছিলেন।
নিউিজিল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন উইল ইয়ং, রাচিন রবীন্দ্র। শুরু থেকেই জমাট ইনিংস খেলার চেষ্টা করতে থাকে কিউয়ি ওপেনিং জুটি। তবে শুরুতেই রাচিনের ক্যাচ ফস্কালেন শামি। রাচিনের শট সরাসরি শামির হাতে লাগে, ক্যাচ তালুবন্দি করতে পারলেন না উল্টে কিছুটা আহত হলেন। যদিও মাঠে চিকিৎসা নেওয়ার পরই সুস্থ হন শামি এবং বোলিংও করলেন।

Champions Trophy

পাওয়ার প্লের মধ্যেই বরুণ চক্রবর্তীকে নিয়ে এলেন রোহিত শর্মা।। শুরুতেই উইকেট পেতে পারতেন রহস্য স্পিনার। আম্পায়ারের একটি সিদ্ধান্ত খারিজ হল ডিআরএসে। এরপর রাচিনের ৩১ রানে থাকার মাথায় বরুণের বলে তাঁর ক্যাচ ফস্কালেন শ্রেয়স। দুইবার জীবন পান কিউয়ি ওপেনার। তবে নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙলেন সেই বরুণই। ৫৭ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। ১৫ রান করে বরুণের বলে এলবিডব্লু হন উইল ইয়ং।

দুইবার জীবন পেয়ে এরপর ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছিলেন রাচিন। কিন্তু বল করতে এসেই কামাল করলেন কুলদীপ। প্রথম বলেই বিপক্ষের অন্যতম সেরা ব্যাটার রাচিনকে আউট করলেন। ২৯ বলে ৩৭ রান কুলদীপের বলে বোল্ড হলেন রাচিন। চারটি চার এবং একটি ছক্কা মারেন রাচিন। এরপর উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারলেন না কেন উইলিয়ামসনও। ১১ রান করার পরই কুলদীপের বলেই আউট হলেন কিউয়ি অভিজ্ঞ ব্যাটার। এরপর বল হাতে ভেল্কি দেখালেন জাদেজা। টম লাথামকে ১৪ রানে আউট করলেন।

এরপর কিউয়ি ব্যাটিংয়ের হাল ধরেন ড্যারিল মিচেল এবং গ্লেন ফিলিপস। এই দুই ব্যাটার ৫৭ রানের একটা পার্টনারশিপ তৈরি করে ভারতীয় শিবিরে চাপ সৃষ্টি করেন। তবে জুটি ভাঙলেন সেই বরুণই। ৫২ বলে ৩৪ রান করে আউট হলেন গ্লেন ফিলিপস। এরপর অর্ধশতরান করেন ড্যারিল মিচেল। ১০১ বলে ৬৩ রান করার পর শামির বলে রোহিতের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ড্যারিল মিচেল।

মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার জুটি শেষ দিকে নিউজিল্যান্ডের ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। স্যান্টনার আট রানে আউট হলেন।মাইকেল ব্রেসওয়েল অর্ধশতরান করলেন। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান তুলল নিউজিল্যান্ড।

ভারতীয় স্পিনাররা এই ম্যাচেও কার্যকরী ভূমিকা নিলেন। বরুণ ১০ ওভার বল করে ৪৫ রান করে ২টি উইকেট নিলেন। কুলদীপ যাদব ১০ ওভারে ৪০ রান খরচ করে দুটি উইকেট নিলেন। জাদেজা ১০ ওভারে ৩০ রকান খরচ করে ১ উইকেট নিলেন। বোলিং শেষে যেভাবে বিরাটকে আলিঙ্গন করলেন তাতে এটাই তাঁর শেষ ওডিআই ম্যাচ কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। শামি একটি উইকেট নিয়েছেন। চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভারতের প্রয়োজন ২৫২ রান

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+