Champions Trophy: মেগা ম্যাচে ভারতের বিরুদ্ধে জিতবে পাকিস্তান! আইআইটি বাবার ভবিষ্যদ্বাণী শুনলে অবাক হবেন
রবিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান। এই দুই দেশের ম্যাচ মানেই সম্মানের লড়াই। স্বাধীনতার পর থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক বেশ শীতল। ২০০৮ সালের পর থেকে বন্ধ হয়ে গিয়েছে দ্বি পাক্ষিক সিরিজ। ফলে এই দুই দেশের খেলা এখন সীমাবদ্ধ শুধুমাত্র আইসিসি ইভেন্টেই।
এই ম্যাচ ঘিরে ক্রমেই উত্তেজনার পারদ বৃদ্ধি পাচ্ছে। ভারত-পাক ম্যাচে টিম ইন্ডিয়া যে এগিয়ে তা জ্যোতিষীদের গণনায় উঠে এসেছে, তবে উল্টোসুর মহাকুম্ভ খ্যাত আইআইটি বাবার গলায়। তিনি আবার যে ভবিষ্যদ্বাণী করেছেন তা খুশি করতে পারছে না ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। আইআইটি বাবার ভবিষ্যদ্বাণীর ভিডিও প্রকাশ্যে আসতেই তা নিয়ে তীব্র চর্চা শুরু হয়েছে।

আইআইটি বাবা একটি ভিডিওতে বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ভারত জিতছে না। নিশ্চিত যে ওরা হেরে যাবে। এখানেই শেষ নয়, টিম ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করে মহাকুম্ভের আইআইটি বাবা আরও বলেন,আমি বলে দিচ্ছি এই ম্যাচে ভারত জিতবে না তারা আমায় ভুল প্রমাণ করুক এবং পারলে জিতে দেখাক।
आप IITian बाबा के बारे में क्या सोचते हैं? pic.twitter.com/CNGxe7R6ct
— Jaiky Yadav (@JaikyYadav16) January 19, 2025
মহাকুম্ভের আইআইটি বাবা আরও দাবি করেছেন, বিরাট কোহলি এবং অন্য খেলোয়াড়রা সেরাটা দিলেও ভারত জিততে পারবে পাকিস্তানের বিরুদ্ধে এই মেগা ম্যাচে। ক্রিকেট ভক্তরা তাঁর এই ভিডিওতে দেখে প্রতিক্রিয়া দিচ্ছেন। ভারত হেরে যাওয়ার কথা বলায় সোশ্যাল মিডিয়ায় মহাকুম্ভের আইআইটি বাবাকে অনেকেই ট্রোল করছেন । তাঁর ভবিষ্যদ্বাণীর ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ক্রিকেট মাঠে ভারত ও পাকিস্তান এই দুই দল যখনই একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে তখনই উন্মাদনা এক নতুন মাত্রা পেয়েছে। দুই দলের কাছেই এই ম্যাচটা সম্মানের লড়াই। ২২ গজে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়ে না। ফলে এই ম্যাচে আগাম অনুমান করে সেই ফলাাফল মেলানো খুবই কঠিন। ক্রিকেট বিশ্লেষকরা কিন্তু অনেকেই এই ম্যাচকে ৫০-৫০ বলেছেন, সেখানে আইআইটি বাবা পাকিস্তানের জয়ের ভবিষ্যদ্বাণী করে চমকে দিলেন।












Click it and Unblock the Notifications