Champions Trophy: ভারত-পাক ম্যাচের ভবিষ্যদ্বাণী মিলল না, ট্রোলের মুখে পড়ে উল্টো সুর আইআইটি বাবার গলায়

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত - পাকিস্তান ম্যাচ নিয়ে প্রয়াগরাজের মহাকুম্ভ খ্যাত আইআইটি বাবা(অভয় সিং) ভবিষ্যদ্বাণী মিলল না। মহাকুম্ভ মেলায় সোশ্যাল মিডিয়ায় চর্চার শিরোনামে থাকা আইআইটি বাবা ভারত-পাক ম্যাচের আগে ভবিষ্যদ্বাণী করে বলেছিলেন ভারত এই ম্যাচ জিতবে না। পাকিস্তান জয় পাবে।

কিন্তু রবিবার ম্যাচ শেষে ভারতই দাপটের সঙ্গে জয় হাসিল করেছে। ম্যাচ শেষ হতেই ভারতীয় সমর্থকদের কটাক্ষের শিকার হন আইআইটি বাবা। ট্রোলের মুখে পড়ে উল্টো সুর আইআইটি বাবার। ম্যাচ শেষে আইআইটি বাবা(অভয় সিং) আবার জানিয়েছেন, মুখে পাকিস্তানের জয়ের কথা বললেও তিনি মনে মনে জানতেন ভারতই এই ম্যাচ জিতবে।

iit-baba

কিন্তু তাতেও আইআইটি বাবা(অভয় সিং) কে নিয়ে সমালোচনা বন্ধ হচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এবার ভবিষ্যদ্বাণী করা থেকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন। ইউটিউবাররা যাতে আইআইটি বাবার সাক্ষাৎকার না নেন, এমনটাই আর্জি জানিয়েছেন । অনেকেই আবার বলেছেন আইআইটি বাবা আসলে ভুয়ো।

তীব্র সমালোচনার মুখে পড়ে আইআইটি বাবা(অভয় সিং) সমাজ মাধ্যমে লিখেছেন, আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আসুন সকলে একসঙ্গে মিলে ভারতের জয় উদযাপন, উল্লাস করি। আসলে আমি কিন্তু মনে মনে জানতাম যে ভারতই জিতবে।

জ্যোতিষীদের মতোই ভারত -পাকিস্তান ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করেন প্রয়াগরাজের মহাকুম্ভ খ্যাত আইআইটি বাবা। অভয় সিং( যিনি এখন আইআইটি বাবা নামেই বিখ্যাত) কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছিলে এই বিরাট মহারণে জিতবে পাকিস্তান।

আইআইটি বাবা একটি ভিডিওতে দাবি করেছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ভারত জিতছে না। নিশ্চিত যে ওরা হেরে যাবে। এখানেই শেষ নয়, টিম ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করে মহাকুম্ভের আইআইটি বাবাআরও বলেন,আমি বলে দিচ্ছি এই ম্যাচে ভারত জিতবে না তারা আমায় ভুল প্রমাণ করুক এবং পারলে জিতে দেখাক।কিন্ত বাবার বাণী মিলল না। ভারত সহজেই জয় পেল।

মহাকুম্ভ থেকেই শিরোনামে উঠে এসেছেন আইআইটি বাবা(অভয় সিং)। ভাইরাল হয়েছে তাঁর একাধিক কর্ম কাণ্ড। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে করা ভবিষ্যদ্বাণী না মিলতেই নেটদুনিয়ায় রোষের মুখে আইআইটি বাবা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+