Champions Trophy: ভারত পাকিস্তানে খেলতে না গেলে টুর্নামেন্ট সরবে অন্যত্র? আইসিসির সঙ্গে আলোচনায় পিসিবি

আগামী বছর ফেব্রুয়ারিতে শুরু হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। পাক ভূমিতে ভারত খেলবে কি না তা এখনও স্পষ্ট নয়। পাকিস্তানে গিয়ে খেলতে রাজি নয় বিসিসিআই কারণ সরকারের অনুমতি নেই। যদিও রোহিতেরা পাকিস্তানে খেলতে আসবেন ধরে নিয়েই আইসিসির কাছে প্রস্তাবিত সূচি পাঠিয়েছে পিসিবি।

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছিল বিসিসিআই আইসিসিকে প্রস্তাব দিয়েছে, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে। দুবাই বা শ্রীলঙ্কায় ভারতের খেলতে যে আপত্তি নেই তা জানিয়ে দেওয়া হয়েছে।২০২৩ সালে এশিয়া কাপেও নিরাপত্তার জন্য পাকিস্তানে যাননি রোহিত শর্মারা । ফলে শ্রীলঙ্কায় আয়োজন করতে হয়েছিল টুর্নামেন্টের কিছুটা অংশ। কিন্তু পাকিস্তান থেকে টুর্নামেন্ট সরানোর কথা ভাবছে নার আইসিসি।

Champions Trophy

আইসিসির একটি প্রতিনিধি দল সম্প্রতি পাকিস্তান সফরে গিয়েছে টুর্নামেন্টের নিরাপত্তা এবং প্রস্তুতি খতিয়ে দেখতে। যে তিন স্টেডিয়ামে খেলা হবে সেখানকার পরিকাঠামো খতিয়ে দেখবেন। কিন্তু ভারতের পাকিস্তানে গিয়ে এই টুর্নামেন্ট খেলা কার্যত অসম্ভব। এই পরিস্থিতিতে একটি সূত্র পিটিআইকে জানিয়েছেন, 'পরিস্থিতির কথা মাথায় রেখেই একটি অস্থায়ী সূচি বানানো হয়েছে সেখানে লাহোরে ভারতীয় দলের সব ম্যাচ রাখা হয়েছে। প্রতি‌নিধি দল পাক সফর শেষ করে আইসিসির কাছে রিপোর্ট জমা দেবে।'

পরবর্তী আইসিসি ট্রফি যেটির দিকে মেন ইন ব্লুদের নজর রয়েছে তা হল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তা হবে পাকিস্তানে, নির্ধারিত সূচি অনুসারে ২০২৫ সালের ফ্রেব্রুয়ারি মার্চ মাসে এই টুর্নামেন্ট হবে । যদিও এমন প্রতিবেদন রয়েছে যা দাবি করেছে যে দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে ভারত পাকিস্তানে ভ্রমণ করতে পারবে না, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এখন সমস্যার সমাধান খুঁজছে।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, আইসিসি কিছু দিনের মধ্যেই পিসিবি কর্তাদের সঙ্গে আলোচনায় বসবে। পাকিস্তান বোর্ডের তরফে যে সূচি প্রস্তাব করা হয়েছে, সেখানে ভারতের সব ম্যাচ লাহোরে রাখা হয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার ভারতের ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠাতে রাজি হবে কি না তা স্পষ্ট নয়।
আইসিসির প্রধান কার্যনির্বাহী জিয়ফ অ্যালার্ডিস বলেন, "পাকিস্তান ক্রিকেট বোর্ডকে প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই প্রতিযোগিতা অন্য কোথাও সরিয়ে নিয়ে যাওয়ার মতো কোনও তথ্য আমাদের কাছে নেই।"

আগামী ১ ডিসেম্বর আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন‌ জয় শাহ। তাঁর কাছে বড় চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন্স ট্রফি সুস্থভাবে আয়োজন করা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+