Champions Trophy: আইসিসির তালিকায় ব্রাত্য পাক অধিকৃত কাশ্মীরের স্থান, ভারতে কবে হবে ট্রফির প্রদর্শন?

আইসিসি চ্যাম্পিয়ন্সর ভেন্যু নিয়ে জটি‌লতার মধ্যেই বিশ্বব্যাপী হবে ট্রফির প্রদর্শন। আইসিসির পক্ষ থেকে শনিবার জানিয়ে দেওয়া হল আগামী তিন মাস কোথায় কোথায় সাধারণ ক্রিকেটপ্রেমীরা সুদৃশ্য চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে থেকে দেখতে পারবেন।

এদিন থেকে ইসালামাবাদ থেকে শুরু হয়েছে ট্রফির প্রদর্শন। শনিবার থেকে পাকিস্তানে শুরু হল চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর। দেশের বিভিন্ন প্রদেশে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রদর্শন হবে। পাক অধিকৃত কাশ্মীরের কোনও স্থানে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রদর্শন করা হবে না। পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছি‌ল ট্রফির প্রদর্শন হবে জুনহা, মুজাফরাবাদের মতো জায়গায়। কিন্ত এই স্থান দুটি পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে পড়ে।

শনিবার আইসিসির পক্ষ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা গিয়েছে ১৬ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন জায়গায় ট্রফির প্রদর্শন হবে। ১৬ নভেম্বর রাজধানী ইসালামাবাদ থেকে ট্রফি যাবে খানপুরে সেখানে ১৭ তারিখ ট্রফি্ থাকবে। ১৮ এবং ১৯ নভেম্বর পাকিস্তানের অবোট্টাবাদ এবং মুরেইতে ট্রফি থাকবে। ২০ নভেম্বর ট্রফি থাকবে নাথিয়া গালিতে, ২২ থেকে ২৫ ন‌ভেম্বর ট্রফি থাকবে করাচিতে।

এরপরই বিভিন্ন দেশে ট্রফির প্রদর্শন শুরু হবে। ২৬ থেকে ২৮ নভেম্বর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রদর্শন হবে আফগানিস্তানে। ১০ থেকে ১৩ ডিসেম্বর ট্রফি প্রদর্শন হবে বাংলাদেশের বিভিন্ন শহরে। ১৫ থেকে ২২ ডিসেম্বর ট্রফি যাবে দক্ষিণ আফ্রিকায়। সাত দিন ম্যান্ডেলার দেশে বিভিন্ন শহরে হবে ট্রফির প্রদর্শন। এরপর বড়দিনের সময়ে ট্রফি পৌঁছে যাবে অস্ট্রেলিয়ায়। ডনের দেশে ২৬ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ট্রফি থাকবে।

অস্ট্রেলিয়ার পর চ্যাম্পিয়ন্স ট্রফির পরের গন্তব্য নিউজিল্যান্ড। ৬ থেকে ১১ জানুয়ারি কিউয়িদের দেশে থাকবে ট্রফি। ১২ থেকে ১৪ জানুয়ারি ট্রফি থাকবে ইংল্যান্ডে। এরপর শেষ সফরে ট্রফি আসবে ভারতে। ১৫ থেকে ২৬ জানুয়ারি ১১ দিন ব্যাপী ট্রফি থাকবে ভারতের। ভারতের বিভিন্ন শহরে এই ট্রফি যাবে। সেখানে সামনে সাধারণ ক্রিকেটপ্রেমীরা ট্রফি চাক্ষুস করতে পারবেন। ২৭ জানুয়ারি থেকে ইভেন্ট শুরু হবে পাকিস্তানে।

করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি এই তিন শহরেই চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ গুলি হওয়ার কথা।আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত এই টুর্নামেন্ট হবে বলে প্রাথমিকভাবে ঠিক হয়েছে। কয়েক মাস পর এই টুর্নামেন্ট হলেও এখনও ভেন্যুা নিয়ে জটিলতা অব্যাহত। হাইব্রিড মডেলে টুর্নামেন্ট হলে পিসিবি নাম প্রত্যাহার করে নেওয়ার হুশিয়ারিও দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+