Champions Trophy: অবশেষে জারি হল টিকিটের বিজ্ঞপ্তি, ভারতের ম্যাচগুলির টিকিট নিয়ে আপডেট দিতে সময় চাইল আইসিসি
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি মাত্র ২৩ দিন। অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। অন লাইনে টিকিট যেমন কাটা যাবে তেমনই আবার পাকিস্তানে অফ লাইনে টিকিটও পাওয়া যাবে। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হল ভারতের ম্যাচগুলির টিকিট নিয়ে এখনও কোনও আপেডট দিতে পারল না আইসিসি।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেল অনুযায়ী হবে। ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে। বাকি সব দলের ম্যাচ হবে পাকিস্তানে। সোমবার আইসিসি টিকিট সংক্রান্ত বিষয়ে যে আপডেট দিয়েছে সেটা পাকিস্তান কেন্দ্রিক। অর্থ্যাত পাকিস্তানে যে খেলাগুলি হবে সেই ম্যাচের টিকিট কোথা থেকে কীভাবে কাটা সম্ভব সেটা নিয়ে বলা হয়েছে।

সোমবার আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, সংযুক্ত আরব আমিরশাহির দুবাইতে ভারতের যে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে ২০ ফেব্রুয়ারি, ২৩ ফেব্রুয়ারি এবং ২ মার্চ সেই সংক্রান্ত ম্যাচের টিকিটের বিষয়ে তথ্য পরে দেওয়া হবে। কিন্তু প্রশ্ন উঠছে ভারত পাকিস্তান এই প্রতিযোগিতার মার্কি ম্যাচ। সেই ম্যাচের টিকিই ঘিরেই বেশি আর্কষণ থাকে ক্রিকেটপ্রেমীদের। অথচ সেই ম্যাচের টিকিট নিয়েই কোনও আপেডট প্রকাশ করতে পারল না আইসিসি।
উল্লেখ্য ভারতের প্রস্তুতি ম্যাচ নিয়ে চলছে জটিলতা। কারণ ভারতীয় দল থাকবে দুবাইতে। বাকি সব দল থাকবে পাকিস্তানে। ভারতের প্রথম খেলা বাংলাদেশের বিরুদ্ধে। ফলে একামাত্র বাংলাদেশ দলই শুরুতে দুবাইতে থাকবে, ফলে তাদের সঙ্গে প্রস্ততি ম্যাচ খেলতে পারে ভারত। একান্ত বাংলাদেশ খেলতে রাজী না হলে সংযুক্ত আরব আমিরশহীকে ভারতের বিরুদ্ধে খেলানো হতে পারে। সব মিলিয়ে টুর্নামেন্ট শুরুর আগেই প্রশ্নের মুখে আইসিসির ভূমিকা।












Click it and Unblock the Notifications