Champions Trophy: ভারতকে নিয়ে জটিলতা অব্যাহত, সূচি নিয়ে পিসিবির সঙ্গে আলোচনা করবে আইসিসির প্রতিনিধি দল
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি খতিয়ে দেখতে আইসিসির একটি প্রতিনিধিদল এই মাসে পাকিস্তান সফরে যাবে। একইসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে ইভেন্টের ক্রীড়া ও সময় সূচি নিয়েও প্রাথমিক আলোচনা করতে পারেন আইসিসির প্রতিনিধি দলের সদস্যরা।
সংবাদ সংস্থাকে একটি সূত্র জানিয়েছে, যে পিসিবিকে এখনও জানানো হয়নি কতজন আইসিসি কর্মকর্তা আসছেন এবং তারা কোন বিভাগের প্রতিনিধিত্ব করবেন। তবে ইঙ্গিত মিলেকছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। পিসিবি কিছুদিন আগে আইসিসির কাছে একটি অস্থায়ী সূচি পাঠিয়েছিল যেখানে তারা লাহোরকে ভারতীয় দলের ম্যাচ গুলি করার প্রস্তাব দেয়।'

পাকিস্তানের সূচিটি এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী বোর্ডগুলি দেখেছে এবং এটি চূড়ান্ত এবং ঘোষণা করার আগে এখনও কিছু কাজ করা বাকি আছে, এমনটাই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে সূত্রটি আরও জানিয়েছে, "অবশ্যই ভারতীয় দলকে দেশের সরকার পাকিস্তানে খেলার অনুমতি দেবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি, সূচি বিলম্ব হওয়ার একটি বড় কারণ।"
আইসিসির প্রতিনিধিদল চ্যাম্পিয়ন্স ট্রফি ভেন্যু করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করবে এবং নিরাপত্তা আধিকারিকদের সাথে বৈঠক করবে এবং সম্প্রচার ব্যবস্থা, টিম হোটেল এবং ভ্রমণের যাত্রাপথগুলি পর্যালোচনা করবে।
এই টুর্নামেন্টের ভেন্যু নিয়ে জটিলতা অব্যাহত। ভারতীয় দলের পাকিস্তানে গিয়ে খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ ১ ডিসেম্বর থেকে আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নিতে চলেছেন, সূত্রটি বলেছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচী দেরিতে প্রকাশিত হবে, যেমন গত বছরের ভারতে বিশ্বকাপের মতো।
পিটিআইয়ের তথ্য অনুসারে জানা গিয়েছিল আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স ট্রফি চলবে ৯ মার্চ অবধি। ১০ মার্চ রিজার্ভ ডে রাখা হয়েছে।চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ ম্যাচের একটি ড্রাফ্ট জমা দিয়েছে। তাতে ৭ ম্যাচ লাহোরে, তিনটি করাচিতে এবং ৫টি রাওয়ালপিন্ডিতে রেখেছে পিসিবি। উদ্বোধনী ম্যাচ করাচিতে রাখা হয়েছে।
কয়েক দিন আগে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি বলেন, ''২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানেই হবে। আমরা আইসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি। জয় শাহের সঙ্গেও যোগাযোগ রাখছি। জয় আইসিসির পরবর্তী চেয়ারম্যান হওয়ায় আমরা চিন্তিত নই।''
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত রয়েছে গ্রুপ 'বি'তে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার সঙ্গে গ্রুপ পর্বে খেলতে না হলেও এশিয়ার অন্য শক্তিদের মোকাবিলা করতে হবে। ভারতের সঙ্গে গ্রুপ 'বি'তে রয়েছে পাকিস্তান, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। অন্য দিকে গ্রুপ 'এ'তে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান।












Click it and Unblock the Notifications