Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Champions Trophy: শুধুই খেলতে ভালোবাসি.. ফাইনালে উঠেই নিজের মনের কথা প্রকাশ্যে আনলেন কোহলি

লাল বল থেকে সাদা বলে ফিরতেই আবারও স্বমহিমায় বিরাট কোহলি। যাবতীয় সমালোচনাকে মাঠের বাইরে পাঠিয়ে ব্যাট হাতে জ্বলে উঠেছেন কিং কোহলি। যদিও আগের মতো বিরাট আগ্রাসন আর নেই। বরং কিছুটা শান্তই হয়েছেন। তবে পরিচিত আগ্রাসনের ঝলক মাঝে মধ্যে দেখা যায়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে বিসিসিআই টিভিকে দেওয়া সাক্ষাৎকারে মনের কথা জানালেন কোহলি।

বিসিসিআই টিভিকে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বলেন, আমি শুধু খেলতে ভালোবাসি, আমি শুধু ব্যাটিং করতে ভালোবাসি। যতক্ষণ ব্যাটিংয়ের আনন্দ এবং ব্যাটিংয়ের প্রতি ভালোবাসা বেঁচে থাকে, ততক্ষণ বিষয়গুলির মধ্যে মজে থাকি। কোনও পরিস্থিতিতে হতাশ না গিয়ে মাথা নিচু করে ঈশ্বরকে ধন্যবাদ জানাই। দল আমার থেকে যা প্রত্যাশা করে সেটাই পূরণ করার চেষ্টা করি। সব সময় হয়ত ফলাফল আসে না।

virat kohli

ব্যক্তিগতভাবে পারফরম্যান্স করলেও কোহলি বরাবরই টিম গেমে জোর দেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে উঠার পরও কোহলির মুখে শুধুই দলের কথা। কোহলি বলেছেন, একটি দল হিসাবে যখন আমরা খেলি এবং ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়, তখন অনুভূতিটা খুব ভালো লাগে। এটা আমাদের দলগত জয়েরই প্রতিফলন। হার্দিকের দুটি শট আমাদের চাপ থেকে মুক্তি দেয়। কেএল রাহুল অসাধারণ ব্যাটিং করে খেলা ম্যাচটি ফিনিশ করেন।

একইসঙ্গে কোহলি আরও বলেন, আমার সঙ্গে শ্রেয়সের দারুণ জুটি ছিল। আমাদের জন্য, এটি সর্বাত্মক প্রচেষ্টার ফল। আমরা এখন ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছি, মাঝে দুই একদিনের বিরতি আছে। তারপর ফাইনালের জন্য প্রস্তুতি নিতে হবে।

নিজের প্রসঙ্গে কোহলি বলেছেন, কেরিয়ারের এই পর্যায়ে এসে আমি জানি আমাকে কতটা কঠোর পরিশ্রম করতে হবে। দলের জন্য কতটা দিতে পারি সেটা নিয়ে ফোকাস থাকতে হয়। দলের জন্য কিছু করতে পারাটা একটি দুর্দান্ত অনুভূতি।


কোনও দিনই মাইলস্টোন নিয়ে ভাবেন না কোহলি। অস্ট্রেলিয়া ম্যাচে একাধিক মাইলস্টোন সৃষ্টি করলেও সেটা নিয়ে যে তিনি খেলার সময় বিশেষ কিছুই ভাবেনি সেটা আগেই উল্লেখ করেন কোহলি। ম্যাচ জয়ের পরই সাজঘরের সামনে কোহলিকে সেই আগ্রাসী মেজাজে দেখা যায়।
মঙ্গলবার ম্যাচ জয়ের পর কোহলি বলেছিলেন, আমার ফোকাস ছিল না মাইলস্টোনে। তবে তিন অঙ্কে (১০০ রান) পৌঁছাতে পারলে ভালো লাগত। দলের জয়ই লক্ষ্য ছিল আমার।সাজঘরে সবাই খুশি, দলের জন্য রান করতে পেরে খুশি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+