Champions Trophy: জটিল অঙ্কে পাকিস্তানের সেমিফাইনাল ভাগ্য, রিজওয়ানদের শেষ চারের কঠিন সমীকরণ কেমন?
চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই ধাক্কা খেয়েছে পাকিস্তান। ঘরের মাঠে প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে হেরে প্রবল চাপে মহম্মদ রিজওয়ানের দল। পাকিস্তানের সেমিফাইনালের অঙ্ক এখন বেশ জটিল। কীভাবে সেমিফাইনালে প্রবেশ করতে পারে পাকিস্তান দল? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে পাকিস্তান ৬০ রানে পরাজিত হয়েছে নিউজিল্যান্ডের কাছে। প্রথম ম্যাচ হারায় পাকিস্তানের নেট রান রেট হলো মাইনাস (-) ১.২০০। এরফলে পাকিস্তানের সামনে এখনও দুটি ম্যাচ আছে। একটি আগামী রবিবার চিরপ্রতিপক্ষ ভারতের বিরুদ্ধে। অন্যদিকে আগামী ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে। এই মুহূর্তে পাকিস্তানের সামনে সহজ সমীকরণ দুটি ম্যাচ জিতে সেমিফাইনালে প্রবেশ করা।

তবে বাকি থাকা দুটি ম্যাচের মধ্যে একটি জিতলে ক্ষীণ আশা থাকবে পাকিস্তানের। তবে সেক্ষেত্রে রান রেটের জটিল সমীকরণ অপেক্ষা করে থাকবে বাবর-রিজওয়ানদের জন্য। আগামী রবিবার পাকিস্তানের সব থেকে কঠিন পরীক্ষা। দুবাইতে ভারতের বিরুদ্ধে খেলা আছে পাক দলের। তবে পাকিস্তানের জন্য দুবাইয়ে খেলা সমস্যার হতে পারে। কারণ পাকিস্তানের এবং দুবাইয়ের আবহাওয়া ভিন্ন রকম। মাত্র কয়েক দিনের মধ্যে সেখানে গিয়ে মানিয়ে নিতে হবে পাকিস্তান দলকে।
২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। সেই ম্যাচে আবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে বৃষ্টি হলে ম্যাচের ফলাফল যে কোনও সময় পাল্টে যেতে পারে। এই ক্ষেত্রে চাপ বেশি পাকিস্তানেরই। সব মিলিয়ে প্রথম ম্যাচে হেরেই প্রবল সমস্যায় পাকিস্তান। জটিল অঙ্ক মিলিয়ে তাদের প্রবেশ করতে সেমিফাইনালে। বাবরদের জন্য অঙ্ক খুব কঠিন।












Click it and Unblock the Notifications