Champions Trophy: টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হলেন রাচিন, উইকেটের নিরিখে শামি-বরুণকে টেক্কা দিলেন কে?

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হল ভারত। এই নিয়ে তৃতীয়বার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব ঘরে তুলল টিম ইন্ডিয়া। অপরাজিত থেকেই ভারতীয় দল আইসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতে নিল। গোটা টুর্নামেন্টে দাপটে সঙ্গে পারফরম্যান্স করেছে ভারতীয় দল। তবে এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক বা সর্বোচ্চ উইকেট শিকারি অবশ্য ভারতীয় দলের কেউ নন। এই দুটি খেতাবই নিউজিল্যান্ডের ক্রিকেটারদের দখলে গিয়েছে।

প্রথমেই আসা যাক ব্যাটারদের কথায়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহক তালিকা আছেন কারা? আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। তিনি চারটি ম্যাচে ২৬৩ রান করেছেন। দুটি শতরান করেছেন। রাচিনই হয়েছেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটার। ভারতীয় দলের ক্রিকেটার শ্রেয়স আইয়ার আছেন এই তালিকায় ২ নম্বরে। পাঁচ ম্যাচে শ্রেয়সের রান ২৪৩। এরপর ইংল্যান্ডের বেন ডাকেট তিন ম্যাচে করেছেন ২২৭ রান। জো রুট ৩ ম্যাচে করেছেন ২২৫ রান। বিরাট কোহলি পাঁচ ম্যাচে করেছেন ২১৮ রান।

Champions Trophy

ফাইনাল ম্যাচে এক রান করেই আউট হলেন বিরাট কোহলি এর ফলে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী দৌর থেকে ছিটকে গেলেন কোহলি। এই ম্যাচে বড় রান করতে পারলে একগুচ্ছ রেকর্ড অপেক্ষা করছিল কোহলির জন্য কিন্তু এই ম্যাচে কোন রেকর্ড স্পর্শ করতে পারলেন না কোহলি।

এবার আসা যাক বোলারদের কথায়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। চার ম্যাচে তার উইকেট সংখ্যা দশ। চোটের জন্য ফাইনাল ম্যাচে খেলতে পারেননি না হলে তাঁর উইকেট সংখ্যা আরও বাড়তে পারতো। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনালে চোট পান নিউজিল্যান্ডের তারকা পেসার। ফিল্ডিংয়ের সময় ক্লাসেনের ক্যাচ ধরতে গিয়ে মাটিতে বিপজ্জনক ভাবে পড়ে যান হেনরি। ক্যাচটি তালুবন্দি করলেও চোট এড়াতে পারেননি হেনরি।

এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ভারতের বরুন চক্রবর্তী তিন ম্যাচ খেলেই তিনি ৯ উইকেট পেয়েছেন।বাংলাদেশ এবং পাকিস্তান ম্যাচে খেলার সুযোগ পাননি বরুণ। গ্রুপ পর্বের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেট নিয়েছিলেন বরুণ চক্রবর্তী। ফাইনাল ম্যাচেও নিলেন ২ উইকেটে, সব মিলিয়ে সংখ্যাটা ৯।

মহমম্দ শামি পাঁচ ম্যাচ খেলে নয় উইকেট পেয়েছেন। নিউজিল্যান্ডের দুই বোলার মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনারও পাঁচ ম্যাচ খেলে নয় উইকেট পেয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+