Champions Trophy: পাণ্ডিয়ার জীবনে ফের বসন্ত! হার্দিকের টানে দুবাইয়ের গ্যালারিতে হাজির চর্চিত প্রেমিকা!
নাতাশার সঙ্গে বিচ্ছেদের খবর ঘোষণা করেছেন হার্দিক পান্ডিয়া এক বছরও হয়নি। এরমধ্যে মধ্যে নতুন সম্পর্কে জড়িয়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার? এমন চর্চায় উত্তাল নেট দুনিয়া। এরই মধ্যে হার্দিকের নতুন বান্ধবী উপস্থিত হলেন দুবাইয়ে ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে?
হার্দিক পান্ডিয়ার বিবাহবিচ্ছেদ হয়েছে মাত্র কয়েক মাস হয়েছে। এরই মধ্যে নতুন সম্পর্কে জড়িয়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার? জেসমিন ওয়ালিয়ার সঙ্গে পাণ্ডিয়ার সম্পর্ক নিয়ে জোর চর্চা চলছে নেট দুনিয়ায়। হার্দিকের সঙ্গে গত কয়েক মাসে বারবার তাঁকে দেখা গিয়েছে।

ভারত পাকিস্তান ম্যাচে নজর থাকে গ্যালারিতেও। মেগা মেগা ম্যাচে দেখা গেল পাণ্ডিয়ার চর্চিত বান্ধবী জেসমিন ওয়ালিয়াকে। জেসমিনকে স্ট্যান্ডে দেখা গেল দুবাইয়ের গ্লাল্যারিতে। ফলে দুইজনের সম্পর্ক নিয়ে জল্পনার মাত্রা বৃদ্ধি পেয়েছে ভারত পাক মেগা ম্যাচের আবহেই। গ্যালারির একটি আসনে জেসমিন ওয়ালিয়াকে দেখা যেতেই চর্চা শুরু হয়েছে হার্দিকের সঙ্গে তাঁর প্রেম নিয়ে।
কিন্ত কে এই জেসমিন ওয়ালিয়া? জানা গিয়েছে নাতশার মতোই জেসমিন ওয়ালিয়াও বিদেশি তবে ভারতীয় বংশোদ্ভূত। ২৯ বছরের জেসমিন ওয়ালিয়া ইংল্যান্ডের এসেক্সে বাসিন্দা। অভিনয়ের পাশাপাশি সঙ্গীতেও পারদর্শী। ছোটবেলায় টেলিভিশন দেখে গান শিখতেন জেসমিন ওয়ালিয়া। মেয়ের এই প্রতিভা দেখেই গান শেখানোর সিদ্ধান্ত নেন তাঁর বাবা। কিন্তু সময়ের রূপোলি জগতেও প্রবেশ করেন জেসমিন ওয়ালিয়া। কিন্তু তাঁর সঙ্গে কীভাবে আলাপ হার্দিকের সে সম্পর্কে কিছু জানা যায়নি।
Hardik pandya and Axar Patel Supporter in the stands at Dubai..!🤣 pic.twitter.com/Rcyh9KOpoX
— ANSH • (@Anshy9451) February 23, 2025
হার্দিক ও নাতাশা বিবাহবিচ্ছেদের খবর ঘোষণা করার সময় জানিয়েছিলেন, তাঁরা আলাদা হচ্ছেন ঠিকই। কিন্তু তাঁদের ছেলে অগস্ত্যকে দু'জন মিলেই বড় করবেন। ২০১৮ সালে এক নাইট ক্লাবে আলাপ হয়েছিল হার্দিক ও নাতাশার। তারপর তাঁদের সেই প্রেম পরিণতি পায় বিবাহ এবং সংসারে। । যদিও ২০২০-র আগে একে অপরের সঙ্গে সম্পর্ক নিয়ে তাঁরা কেউ মুখ খোলেননি। তাঁদের একটি পুত্র সন্তানও আসে। কিন্তু সেই সম্পর্ক বেশিদিন টিকল না।
আসলে নাতাশা বুঝতে পেরেছিলেন হার্দিক ও তাঁর মধ্যে অনেক ব্যবধান আছে । তবে তারপরেও নাতাশা মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। তবে একটা সময়ের পর নাতাশা আর পেরে ওঠেননি। নাতাশা বুঝতে পেরেছিলেন, এই সমস্যার কোনও শেষ নেই। তাই বিচ্ছেদের পথেই হাঁটেন তাঁরা
এবার নতুন করে হার্দিকের জীবনে বসন্ত এসেছে বলেই শোনা যাচ্ছে। তবে খুব শীঘ্রই আবার নতুন সম্পর্কের কথা ঘোষণা করবেন পাণ্ডিয়া!












Click it and Unblock the Notifications