Champions Trophy: হার্দিকের মুখে নতুন চ্যালেঞ্জের কথা, মেগা ম্যাচ শুরুর আগে ভক্তদের জন্য দিলেন বিশেষ বার্তাও

অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টা। তার পরেই দুবাইয়ে শুরু ভারত-পাকিস্তানের মধ্যে মেগা ম্যাচ। ২০২৪ সালে ভারতীয় দল টি২০ বিশ্বকাপ জিতেছে। এবার আরও একটি আইসিসি ইভেন্টে অভিযান শুরু করেছে ভারত। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে বলা হয় মিনি বিশ্বকাপ। বাংলাদেশের বিরুদ্ধে জয় দিয়েই এই প্রতিযোগিতা শুরু করেছে ভারত। রবিবার সামনে পাকিস্তান। মেগা ম্যাচ শুরুর আগে বার্তা দিলেন হার্দিক পাণ্ডিয়া।

বিগত কয়েক বছরে পেশাদার এবং ব্যক্তিগত জীবনে অনেক উত্থান-পতনের সাক্ষী থেকেছেন পাণ্ডিয়া। স্ত্রী-র সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে, ২০২৪ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স খারাপ পারফরম্যান্স করার জন্য তাঁকে তীব্র সমালোচিত হয়েছিল। কিন্তু ২০২৪ সালে টি২০ বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করে সব সমালোচনার জবাব দেন পাণ্ডিয়া।। তাই ভারত পাক ম্যাচের আগে জীবনের বৃত্ত পূরণের কথাই উঠে এল তাঁর মুখে।

ভারত-পাকিস্তান ম্যাচের দিন সকালে বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে,, সেখানেই নিজের মন কি বাত তুলে ধরেছেন পাণ্ডিয়া। একইসঙ্গে ভক্তদের জন্য দিয়েছেন বিশেষ বার্তাও। পাণ্ডিয়ার কথায়, আমার জন্য জীবন একটি পূর্ণ বৃত্ত পূরণ হওয়ার মতোই। এখান থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। আমি কিন্ত জিতে ফিরেছি। ২০২৪ সালে আমরা টি২০ বিশ্বকাপ জিতেছিলাম।

পাণ্ডিয়া আরও বলেন, একটি নতুন বছর, একটি নতুন টুর্নামেন্ট সর্বোপরি একটি নতুন চ্যালেঞ্জ আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা ফের চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা শুরু করে দিয়েছি। আজ আমাদের জন্য এক নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, আমরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে চলেছি। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় অধ্যায় অপেক্ষা করছে। আপনারা প্রস্তুত হোন , একটি হাইভোল্টেজ ম্যাচ তথা টুর্নামেন্টের জন্য সিটবেল্ট বেঁধে নিন। এই ম্যাচের কোনও ভূমিকার প্রয়োজন নেই। আমরা প্রস্তুত। আপনারা তৈরি তো!


ভারত এবং পাকিস্তানের মধ্যে এখনও পর্যন্ত ১৩৫ বার একদিনের ম্যাচ হয়েছে। এর মধ্যে ৭৩ বার জয় পেয়েছে পাকিস্তান এবং ৫৭ বার জিতেছে ভারত। ৫ ম্যাচে ফলাফল হয়নি। ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলের বিরুদ্ধে যখনই খেলতে নেমেছে তখনই হারের মুখ দেখেছে ওয়াঘার ওপারের দেশটি। ৮-০ ফলে এগিয়ে ভারত কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার এগিয়ে পাকিস্তানই। মিনি বিশ্বকাপে এই দুই দল ৫বার মুখোমুখি হয়েছে। এরমধ্যে তিনবার জয় পেয়েছে পাকিস্তান, দুইবার জিতেছে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+