Champions Trophy: নজির গড়লেন পাণ্ডিয়া, সচিন-কপিলদের সঙ্গে একই তালিকায় ভারতীয় তারকা ক্রিকেটারও

দুবাইতে চলছে ক্রিকেটের মহারণ। পাকিস্তান টসে জিতে প্রথমে ব্যাটিং করে ২৪১ রান স্কোর বোর্ডে তুলতে সক্ষম হয়েছে। ভাকতীয় বোলারদের মধ্যে হার্দিক পাণ্ডিয়ার ঝুলিতে ২ শিকার। এই ম্যাচে ২ উইকেট নিয়ে একটি নজির স্পর্শ করলেন পাণ্ডিয়া। শামি ম্যাচে একেবারেই ফ্লপ। কিন্তু ভারতীয় পেস বিভাগের মানরক্ষা করলেন পাণ্ডিয়া।

বাবরকে আউট করেন পাক শিবিরে প্রথম ধাক্কাটা দিলেন পাণ্ডিয়াই। রবিবার বাবরকে আউট করে সুন্দর একটা সেলিব্রেশন করলেন পাণ্ডিয়া। রবিবার ভারতের বিরুদ্ধে ম্যাচে ২৬ বলে ২৩ রান করে পাণ্ডিয়ার বলে আউট হলেন। হার্দিকের বল তাঁর ব্যাটে লেগে ভারতীয় উইকেটরক্ষক কেএল রাহুলের হাতে তালুবন্দি হল। সাউদ শাকিল অর্ধশতরান করার পর আউট হলেন পাণ্ডিয়ারই বলে।

সাউদ শাকিলকে আউট করার সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক ক্রিকেটে ৪ হাজার রান এবং ২০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন পাণ্ডিয়া। ছয় নম্বর ভারতীয় হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন পাণ্ডিয়া। সেই সঙ্গে সচিন তেন্ডুলকর, কপিল দেবদের তালিকায় নিজের নাম যুক্ত করলেন পাণ্ডিয়া।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সচিন আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪৩৫৭ রান এবং ২০১টি উইকেট নিয়েছেন। কপিল দেব আন্তর্জাতিক ক্রিকেটে ৯০৩১ রান এবং ৬৮৭ উইকেট নিয়েছেন। রবি শাস্ত্রী আন্তর্জাতিক ক্রিকেটে ৬৯৩৮ রান এবং ২৮০টি উইকেট নিয়েছেন। জাদেজা আন্তর্জাতিক ক্রিকেটে ৬৬৬৪ রান এবং ৬০৪ উইকেট নিয়েছেন। অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেটে ৪৩৯৪ রান এবং ৭৬৫ উইকেট নিয়েছেন।

পাণ্ডিয়ার আন্তর্জাতিক ক্রিকেটে রান সংখ্যা ৪১৪৯ এবং রবিবার তাঁর উইকেট সংখ্যা হল ২০০। এই প্রতিবেদন লেখার সময় ব্যাটিং করতে নামেননি পাণ্ডিয়া , ফলে তাঁর সংখ্যা আরও বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, ভারত-পাক ম্যাচে দেখা গেল পাণ্ডিয়ার চর্চিত বান্ধবী জেসমিন ওয়ালিয়াকে। জেসমিনকে স্ট্যান্ডে দেখা গেল দুবাইয়ের গ্লাল্যারিতে। ফলে দুইজনের সম্পর্ক নিয়ে জল্পনার মাত্রা বৃদ্ধি পেয়েছে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+