Champions Trophy: পাকিস্তানের বিরুদ্ধে বিরাটের থেকে শতরানের প্রত্যাশা, হরভজন দিলেন ভাংড়া নৃত্যের প্রতিশ্রুতি
ভারত-পাকিস্তানের মেগা ম্যাচের আগে ফোকাসে বিরাট কোহলি। সাম্প্রতিক সময়ে তিনি ব্যাট হাতে ছন্দে নেই, ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওডিআইতে অর্ধ শতরান করে মানরক্ষা করেছেন। কিন্তু কোহলি যে চ্যাম্পিয়ন ক্রিকেটার, তাই চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ম্যাচে ফোকাসে তিনি। পাকিস্তান ম্যাচকে রানে ফেরার মঞ্চ হিসাবে কাজে লাগাতে চাইবেন কোহলি। কঠিন সময়ে পাশে দাঁড়ালেন টিম ইন্ডিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার হরভজন সিং
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ৩৮ বলে মাত্র ২২ রান করেন বিরাট।কঠিন সময়ে পাশে দাঁড়ালেন টিম ইন্ডিয়ার বিশ্বকাপজয়ী স্পিনার হরভজন সিং তিনি যে কিং কোহলি, ফলে যে কোনও দিনই ছন্দে ফিরতে পারেন। আর পাকিস্তানের বিরুদ্ধে রান পেলে সব সমালোচনার জবাবটা দিতে পারবেন।

এখানেই থেমে না থেকে ভাজ্জি আরও বলেন, সাধারণ মানুষ বিরাট কোহলির ব্যাট থেকে রান দেখার জন্য উন্মুখ। দলের বাকিদের থেকে তাঁর থেকে বেশি রানের প্রত্যাশা থাকে। তাঁর মতো ক্রিকেটারের ফর্মে ফেরাটা খুব দ্রুত প্রয়োজন। যখন তিনি কোনও ম্যাচে ব্যাট করতে নামেন তখন তাঁর থেকে প্রত্যাশা অনেক বেশি থাকে। নেটে অন্যদের তুলনায় বেশি পরিশ্রম করছেন কোহলি। এটা থেকেই প্রমাণিত যে তিনি রানে রানে ফিরতে কতটা মরিয়া।
ভারতীয় দলেল প্রাক্তন স্পিনার হরভজন সিং ভবিষ্যদ্বাণী করেছেন যে বিরাট কোহলি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করবেন। কোহলি শতরান করেন ভাংড়া নাচের মাধ্যমে তা উদযাপন করার কথা জানিয়ে রাখলেন ভাজ্জি। কোহলির শতরান এলেই বিশেষ পাঞ্জাবী পারফরম্যান্স দেখতে পাওয়া যাবে।












Click it and Unblock the Notifications