Champions Trophy: ভারতীয় দলে আধিক্য বেশি স্পিনারদের, কেমন কম্বিনেশনে দলকে খেলাতে পারেন গম্ভীর?

ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতেই চ্যাম্পিয়্ন্স ট্রফি খেলতে যাচ্ছে ভারতীয় দল। বিগত কয়েকটি আইসিসি ইভেন্টে ভারতীয় দলের পারফরম্যান্স যথেষ্টই ভালো। পুরুষদের শেষ আইসিসি ইভেন্ট টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়নও হয়েছে ভারতীয় দল। তবে ভারতীয় দলের কোচ হিসাবে কোচ গৌতম গম্ভীরের এটাই প্রথম আইসিসি ইভেন্ট।

ভারতীয় দলের জন্য বিরাট ধাক্কা অবশ্যই জসপ্রীত বুমরাহের ছিটকে যাওয়া। তাঁর পরিবর্তে দলে এসেছেন হর্ষিত রানা। অন্যদিকে যশস্বী জয়সওয়ালকে মূল দল থেকে বাদ দিয়ে তাঁর পরিবর্তে নেওয়া হয়েছে বরুণ চক্রবর্তীকে। ভারতীয় দলে স্পিনারদের আধিক্যই বেশি। কিন্তু দুবাইয়ের পিচ খুব একটা স্পিন সহায়ক নয়। তা সত্বেও কেন অতিরিক্ত স্পিনার নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাচ্ছে ভারতীয় দল?

একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, ভারতীয় দলের কোচ হিসাবে নিযুক্ত হওয়ার পর থেকেই সব ফর্ম্যাটেই অতিরিক্ত অল রাউন্ডার খেলাতে উদ্যোগী হয়েছেন গম্ভীর। তিনি ব্যাটিংয়ের গভীরতা বৃদ্ধির পক্ষে যেমন সবর হয়েছেন তেমনই আরও বেশি বোলিং অল রাউন্ডার দলে রাখার পক্ষেও সওয়াল করেছেন। তাই অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেরা সঙ্গে দলে রাখা হয়েছে ওয়াশিংটন সুন্দরকেও।

সূত্রের খবর অনুসারে, মূলত গম্ভীরের ইচ্ছেতেই রিজার্ভ স্কোয়াডের সদস্য হিসাবে শিবম দুবেকে দুবাই নিয়ে যাওয়া হচ্ছে। কারণ তিনি অল রাউন্ডার। গম্ভীর চাইছেন প্রথম একাদশে আরও বেশি করে অল রাউন্ডারদের সুযোগ দিতে। ফলে সুন্দর, জাজেদা, অক্ষরদের দলে রাখা হলে তাদের ব্যাটিংয়েও কার্যকরী ভূমিকা নিতে হবে। ভারতীয় দলে দুই জন স্পেশ্যালিস্ট স্পিনার আছেন একজন কুলদীপ যাদব অন্যজন বরুণ চক্রবর্তী।

যদি দেখা যায় পিচে ভালো রান উঠবে তাহলে একজন স্পিনারই খেলানো হবে। সেক্ষেত্রে বরুণই এগিয়ে আছেন কুলদীপের চেয়ে। এর আগে এখানে যে টুর্নামেন্টগুলো ভারত খেলেছে সেখানে দুই জন বিশেষজ্ঞ স্পিনারের বেশি প্রথম একাদশে খেলাইনি। ফলে এবার একজন বিশেষজ্ঞ স্পিনার এবং একজন স্পিন অল রাউন্ডারকেই দলে রাখবে ভারত।

পাশাপাশি বুমরাহ না থাকায় শামিকে অতিরিক্ত দায়িত্ব নিতে হবে। একইসঙ্গে দুই তরুণ পেসার হর্ষিত এবং অর্শদীপের মধ্যে একজনকে খেলানো হতে পারে কারণ তৃতীয় পেসার হবেন পাণ্ডিয়া। দুবাইয়ের পিচে সাধারণত ঘাস থাকে, ফলে পেসাররা অতিরিক্ত সুবিধা পেতে পারেন। ভারতীয় দল শনিবার, অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি দুবাই রওনা দিচ্ছে। যদিও এবার টিম ইন্ডিয়ার কেউ স্ত্রী, বান্ধবী-সহ পরিবারের সদস্যদের নিয়ে যেতে পারবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+