Champions Trophy: সমালোচনার জবাব দিলেন, ঐহিত্য ধরে রেখে কোচিং দক্ষতাকে প্রমাণ করলেন গুরু গম্ভীর

আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন ভারত। রবিবার নিউজিল্যান্ডকে হারিয়ে সপ্তম আইসিসি খেতাব ঘরে তুলেছে রোহিত ব্রিগেড। ভারতীয় দলেকে নিয়ে বিগত কয়েক মাস ধরে অনেক সমালোচনায় হচ্ছিল। বিশেষ করে লাল বলে ক্রিকেটে তারা সাফল্য না পাওয়ায়। কিন্তু সাদাবলের ক্রিকেটে ভারত যে বিশ্বের সেরা দল তা আরও একবার প্রমাণিত হলো।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত ভাবেই চ্যাম্পিয়ন হল ভারত। রোহিত-বিরাটদের মতই জবাব দিলেন কোচ গৌতম গম্ভীরও। ইতিপূর্বে তাঁর কোচিং নিয়েও প্রশ্ন দেখা দিয়েছিল। কিন্তু গম্ভীরের কোচিংয়ে প্রথম আইসিসি খেতাব ঘরে তুলল ভারত। ১২ বছর পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতল টিম ইন্ডিয়া। ভারতের এই জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে গুরু গম্ভীরের।

Gautam Gambhir

টি২০ বিশ্বকাপ জয়ের পরে ভারতীয় দলের হেড কোচের দায়িত্বে এসেছিলেন গম্ভীর। ঐতিহ্য ধরে রাখাই সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল গৌতম গম্ভীরের কাছে। এর মধ্যে টেস্ট সিরিজে তাঁর কোচিংয়ে সাফল্য পায়নি ভারতীয় দল। ফলে তাঁকে নিয়ে শুরু হয়েছিল সমালোচনা। কিন্তু কোচিংয়ের অভিজ্ঞতায় নবীন হলেও ক্রিকেটিও মস্তিষ্কে তিনি যে কোন অংশে কম যান না তা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রমাণ করে দিলেন গম্ভীর।

গোটা টুর্নামেন্টে প্রতিটি ম্যাচ চলাকালীন তাঁর মুখে একবারও হাসি দেখতে পাওয়া যায়নি। এমনকি ভারতের ম্যাচ জয়ের পরও তিনি ছিলেন একেবারে ভাবলেসহীন। রবিবার ম্যাচ জয়ের পর টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা যখন ট্রফি নিয়ে সেলিব্রেশনে মেতে উঠলেন তখন অনেকটা দূরে সেই দৃশ্য দেখছিলেন গুরু গম্ভীর। বাড়তি কোনো উচ্ছ্বাস দেখা গেল না তাঁর মধ্যে। লাল বলে ক্রিকেটে তাঁর কোচিং নিয়ে প্রশ্ন উঠলেও সাদা বলে তাঁর কোচিং নিয়ে যে কোন প্রশ্ন থাকার কথা নয় সেটা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তে প্রমাণ করে দিলেন গৌতম গম্ভীর।

ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন গম্ভীর। সেখানে তিনি লিখেছেন ১৪০ কোটি ভারতবাসীকে অভিনন্দন, জয় হিন্দ। টুর্নামেন্ট শেষে একেবারে কুল মুডে পাওয়া গেল গৌতম গম্ভীরকে। সেখানে তাকে সায়েরী বলতে অনুরোধ করেন প্রাক্তন ক্রিকেটার সিধু। গম্ভীরও একটা ছোট্ট সায়েরী শোনান। পাশাপাশি ভাঙরা নাচে হালকা করেও তাল মেলালেন গম্ভীর।

Take a Poll

২০২৪ সালের জুন মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে শুরু হয় গুরু গম্ভীর জমানা। প্রথম সিরিজে শ্রীলঙ্কাকে ৩-০ হোয়াইটওয়াশ করে ভার‍ত। একদিনেরর সিরিজে হারে ভারত। ২৭ বছর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ হারতে হয়েছিল মেন ইন ব্লুকে। সিরিজে একটাও ম্যাচে জিততে পারেনি ভারত। এরপর ঘরের মাঠে বাংলাদেশকে টেস্ট ও টি২০-তে হোয়াইটওয়াশ করে ভারত।

৩৬ বছরে প্রথমবার ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারতে হয় রোহিত ব্রিগেডকে। এরপর বর্ডার-গাভাসকর ট্রফিতেও লজ্জাজনক ফলাফল করে ভারতষ তবে ঘরের মাঠে ইংল্যান্ডকে টি২০ ও একদিনের সিরিজে পরাজিত করে ভারত। অ এবার গম্ভীরের কোচিংয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়। লাল বলের ক্রিকেটে তাঁর কোচিং নিয়ে প্রশ্ন থাকলেও সাদা বলে ভারতীয় দলের কোচিংয় যে তিনি সঠিক ব্যক্তি সেটা প্রমাণ করে দিলেন।


ভারতের হেড কোচ গৌতম গম্ভীর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর নজির সৃষ্টি করেছেন। ক্রিকেটার ও সংশ্লিষ্ট দেশের হেড কোচ হিসেবে আইসিসি ইভেন্ট এর আগে জেতার নজির ছিল ভারতের রাহুল দ্রাবিড়, অস্ট্রেলিয়ার ড্যারেন লেম্যান, জিওফ মার্শ ও দক্ষিণ আফ্রিকার গ্যারি কার্স্টেনের। এই লিস্টে নিজের নাম তুলে নিলেন গম্ভীরও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+