Champions Trophy: গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন পাণ্ডিয়া, দলে জাদেজার অবদান সম্পর্কে কী বললেন কোচ গম্ভীর?
সীমিত ওভারের ক্রিকেটে অল রাউন্ডারদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। যে দলে যত বেশি অলরাউন্ডার থেকে সেই দলের ম্যাচ জয়ের সম্ভাবনা তত বেশি থাকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে দুই প্রধান অল রাউন্ডারের নাম হার্দিক পাণ্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা। ব্যাড বয়ের ইমেজকে দূরে সরিয়ে ২০২৪ সালে ভারতের টি২০ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ছিলেন পাণ্ডিয়া। এবার একদিনের ক্রিকেটেও অন্যতম ভরসা হয়ে উঠছেন পাণ্ডিয়া।
পাণ্ডিয়ার মতো দক্ষ অল রাউন্ডার থাকায় ভারতীয় দলের টিম কম্বিনেশনে অনেক সাহায্য করছে। প্রথমত পাণ্ডিয়া একজন মূল পেসারের ভূমিকা নিচ্ছেন। ভারতীয় দল শেষ দুই ম্যাচ চার পেসারে খেলেছেন। এর নেপথ্যে আছেন পাণ্ডিয়া। কারণ শামির সঙ্গে তিনি একজন পেসারের ভূমিকা পালন করে দিচ্ছেন। ফাইনাল ম্যাচে ভারতীয় দল একই কম্বিনেশনে খেলে হার্দিকের উপরেই থাকবে দ্বিতীয় পেসারের দায়িত্ব। এখনও পর্যন্ত চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চার উইকেট নিয়েছেন পাণ্ডিয়া।

অল রাউন্ডার হিসাবে ভারতীয় দলে আছেন রবীন্দ্র জাদেজা। তাঁর ভূমিকার কথাও উল্লেখ করতে হবে। কারণ তিনি দলের অন্যত সিনিয়র ক্রিকেটার। তাঁর অবসর নিয়েও জল্পনাও তৈরি হয়েছে। যদিও ফাইনাল ম্যাচের আগে সাজঘরে জাদেজার কথা তুলে ধরলেন গৌতম গম্ভীর।
আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে গম্ভীর বলেন, আমার সবসময়ই মনে হয়েছে যে রবীন্দ্র জাদেজার ভূমিকা প্রকাশ্যে আসে না। আমার মনে হয় তিনি এমন একজন ব্যক্তি যার সম্পর্কে আমরা খুব একটা কথা বলি না। তিনি ভারতীয় ক্রিকেটের জন্য অনেক কিছু করেছেন। টেস্ট ফর্ম্যাট হোক, টি২০ ফর্ম্যাট হোক বা একদিনের ক্রিকেট। আমার মনে হয় নি ভারতীয় ক্রিকেটের জন্য জাদেজার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ.
একইসঙ্গে গম্ভীর বলেছেন, শুধু ব্যাট বা বল হাতেই নয়, সাজঘরে তাঁর অবদান আছে। আমার মনে হয়, তিনি বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার। আমরা সাজঘরে রবীন্দ্র জাদেজার ভূমিকার কথা জানি। সেটা সব সময় প্রকাশ্যে আসে না। এখন ও পর্যন্ত জাদেজা ৪ উইকেট নিয়েছেন চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ব্যাট হাতে ১৮ রান করেছেন।












Click it and Unblock the Notifications