Champions Trophy: ফাইনাল ম্যাচের দিনে বিজ্ঞাপন দিয়ে বিতর্কে গম্ভীর! জাতীয় কোচের সমালোচনা সোশ্যাল মিডিয়ায়

চ্যাম্পিয়ন ট্রফি ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছে ভারতীয় দল। এই ম্যাচে টসে হেরেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। নিউজিল্যান্ড দল প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। কুলদীপ এবং বরুণের দাপটে শুরুতেই তিন উইকেট হারিয়েছে কিউয়িরা।

ভারত এবং নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচের দিনেই মাঠের বাইরে বিতর্কে জড়ালেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। ফাইনাল ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন ভারতীয় দলের হেড কোচ। সেখানে তিনি অনলাইন গেমিং অ্যাপের একটি বিজ্ঞাপন পোস্ট করেছেন। যা আদতে অনলাইন বেটিংয়েরই বিজ্ঞাপন।

Gautam Gambhir

গম্ভীর বিজ্ঞাপণটি পোস্ট করে ক্যাপশন লিখেছেন, 'রো-কো জুটি কি ভারতকে আরও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি এনে দেবে? এমন সহজ প্রশ্নের উত্তর দিয়ে ১ কোটি টাকা পর্যন্ত পুরস্কার জিতুন। কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ম্যাচের গুরুত্বপূর্ণ দিনে কেন ভারতীয় দলের কোচ এমন একটি বিজ্ঞাপন পোস্ট করলেন তা নিয়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় গৌতম গম্ভীরকে কড়া ভাষায় আক্রমণ করেছেন নেটিজেনরা।

গৌতম গম্ভীরের এই কাজ কোনভাবে মেনে নিতে পারছেন না সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা, তারা প্রশ্ন তুলেছেন কেন ভারতীয় দলের কোচ এবং ক্রিকেটারদের এই ধরনের বিজ্ঞাপনে অংশ নেওয়ার অনুমতি দিচ্ছে বিসিসিআই। একজন লিখেছেন জাতীয় দলের কোচ অন লাইন গেমিংয়ের বিজ্ঞাপণ দিচ্ছেন এটা হতাশাজানক। একজন নেটিজেন লিখেছেন, কীভাবে ভারতীয় দলের কোচ অন লাইন গেমিংয়ের বিজ্ঞাপণে অংশ নিচ্ছেন! এটা স্বার্থের সংঘাতের সামিল। এটা ক্রিকেটের জন্য খুব একটা ভালো বিজ্ঞাপন নয়।


বর্তমানে অনলাইন ক্রিকেট গেম অত্যন্ত জনপ্রিয়। সাধারণত ম্যাচের আগে পছন্দের একাদশ বেছে নেন ক্রিকেটপ্রেমীরা। সেই সঙ্গে প্রিয় দলের প্রথম একাদশ মিলে গেলেই পয়েন্ট পাওয়া যায় এর সঙ্গে বিভিন্ন আর্থিক বিষয়ের জড়িয়ে থাকে। এই ধরনের অনলাইন গেমিং অ্যাপ বর্তমানে অত্যন্ত জনপ্রিয় হয়েছে। রোহিত শর্মা থেকে শুরু করে অনেক ক্রিকেটেরকেই এই ধরনের গেমিং অ্যাপের বিজ্ঞাপনে অংশ নিতে দেখা গিয়েছে।

Take a Poll

তবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ ইভেন্টের ফাইনালের দিন কীভাবে সোশ্যাল মিডিয়ায় অনলাইন গেমিংয়ের বিজ্ঞাপন পোস্ট করলেন গম্ভীর! এটা একেবারেই নীতির পরিপন্থী। গম্ভীর বরাবরই নিজেকে স্পষ্ট বক্তা নীতিবান একজন ক্রিকেটার হিসেবে তুলে ধরেছেন। কিন্তু তাঁর মতো ব্যক্তিত্বের কাছ থেকে এমন কাজ আশা করা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+