Champions Trophy: টিম ইন্ডিয়ায় কেকেআর কোটা! গুরু গম্ভীরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা
ভারতীয় দলে কেকেআর কোটা! ভারতীয় দলের কোচ হবার পর থেকেই খেলোয়াড় নির্বাচন নিয়ে গৌতম গম্ভীরের বিরুদ্ধে প্রশ্ন উঠতে শুরু করেছিল। বিশেষ করে গৌতম গম্ভীর হর্ষিত রানাকে যেভাবে ভারতীয় দলে সুযোগ করে দিয়েছেন তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। কিন্তু সাম্প্রতিককালে ভারতীয় দলে কেকেআর ক্রিকেটারদের প্রাধান্যই বেশি। যা নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া।
বর্তমান ভারতীয় দলে তিনজন কেকেআর ক্রিকেটার খেলছেন। যার মধ্যে দুইজন বর্তমান কেকেআর দলে আছেন একজন আবার প্রাক্তন অধিনায়ক। ২০২৪ সালে আইপিএলে কেকেআর দলের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। ২০১২ এবং ২০১৪ সালে অধিনায়ক হিসাবে কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন গম্ভীর। ২০২৪ সালে ডাগ আউটে বসে দল পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন গুরু গম্ভীর।

এরপরই সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বইতে শুরু করেছে ভারতীয় দলে কেকেআর কোটা নিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির অভিষেক ম্যাচে ৩ উইকেট নিয়েছিলেন রানা, এমন এবার বরুণ চক্রবর্তীও চ্যাম্পিয়ন্স ট্রফির অভিষেক ম্যাচে ৫ উইকেট নিয়েছেন পারফরম্যান্স ভালো করলেও তারা যে কেকেআর কোটার সদস্য সেটা সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন তুলে ধরেছেন।
" Harshit Doesn't Deserve Chance Ahead Of Arshdeep"
— Kau5tubh30 (@Kaustubh001ac) March 2, 2025
" Why 4 Spinners , Just to fit in Varun Chakravarthy. "
" KKR Quota "
Gautam Gambhir Replies with : pic.twitter.com/dh439uI65M
হর্ষিত রানা একজন পেসার তার পরিবর্তে অর্শদীপ সিংয়ের সুযোগ পাওয়ার কথা ছিল কিন্তু চার স্পিনারে ভারত খেলল বরুণ চক্রবর্তীকে সুযোগ দেওয়ার জন্য, এখানে কেকেআর কোটা , একজন নেটিজেন এমনই লিখেছেন।
বাংলাদেশ এবং পাকিস্তান ম্যাচে সুযোগ না পেলেও বরুণ চক্রবর্তী কিন্ত নিউজিল্যান্ড ম্যাচে সুযোগ পেয়েই ৫ উইকেট নিয়েছেন। রবিবারের ম্যাচে বরুণ চক্রবর্তী নিউজিল্যান্ডের উইল ইয়ং, গ্লেন ফিলিপিস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার , ম্যাট হেনরিকে আউট করেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁকে না খেলানোর ঝুঁকি হয়ত নেবেন না রোহিত-গম্ভীররা। বরুণ খেললে ট্রাভিস হেড- স্মিভ স্মিথদের সঙ্গে তাঁর ডুয়েল জমতে পারে।
Harshit Rana took 3 wickets on CT debut match
— Digvijay (@Chillguy_028) March 2, 2025
Varun CV took 5 wickets on CT debut match
"But saar kkr quota saar" 🤡 pic.twitter.com/NLSP83SOYK
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমে ঘোষিত ভারতীয় দলে ছিলেন না বরুণ চক্রবর্তী। জসপ্রীত বুমরাহ খেলতে না পারায় মূল দলে সুযোগ পান। বাংলাদেশ এবং পাকিস্তান ম্যাচে খেলার সুযোগ পাননি বরুণ।












Click it and Unblock the Notifications