পাকিস্তান ফাইনালে ওঠার পরই ভারতীয় ক্রিকেট ভক্তদের মজার 'ট্রোলিং'

পাকিস্তান ফাইনালে ওঠায় সারা ক্রিকেট বিশ্ব কুর্ণিশ করলেও ভারতীয় ক্রিকেট ভক্তরা স্যোশাল মিডিয়ায় ঠাট্টায় মেতেছেন।

ইংল্যান্ডকে প্রথম সেমিফাইনালে একপেশে খেলায় হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। সকলে অপেক্ষা করে রয়েছেন ভারত-পাকিস্তান ফাইনালের। দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশকে ভারত হারাতে পারলেই বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তান মহারণ দেখতে পাবে ক্রিকেট বিশ্ব।

তবে পাকিস্তান ফাইনালে ওঠায় সারা ক্রিকেট বিশ্ব কুর্ণিশ করলেও ভারতীয় ক্রিকেট ভক্তরা স্যোশাল মিডিয়ায় ঠাট্টায় মেতেছেন। বলা হচ্ছে আগামী ১৮ তারিখ ওভালে ভারত-পাকিস্তান ফাইনাল হবে, কারণ ওই দিনটি ফাদার্স ডে।

পাকিস্তান ফাইনালে ওঠার পরই ভারতীয় ক্রিকেট ভক্তদের 'ট্রোলিং'

ফাদার্স ডে-তে নিজের বাবা বা অভিভাবককে ছেলে-মেয়েরা সম্মান জানায়। নিজেদের বড় হওয়া ও সাফল্য সহ সমস্তকিছুর জন্য ধন্যবাদ জানিয়ে সম্মান জ্ঞাপন করে। স্যোশাল মিডিয়ায় ট্রোলিং শুরু হয়েছে। ভাবখানা এই যে, ফাদার্স ডে তে পাকিস্তান ভারতের সঙ্গে খেলে হেরে ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে সাহায্য করে নিজের ছেলে হওয়ার কর্তব্য পালন করবে।

get ready to loose in finals Again 😎😎 #PAKvENG #ENGvPAK #CT17 #IndVsPak pic.twitter.com/YLYxuCyy1Y
— MOHIT VYAS (@vmohit0906) June 14, 2017

১৯৪৭ সালে দেশ ভাগ হওয়ার সময়ে ভারতের ভূখণ্ড থেকে আলাদা হয়ে গিয়েছিল পাকিস্তান। সেই সময় থেকেই পাকিস্তানকে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ বলে চিহ্নিত করে ভারতকে 'বাপ' ও পাকিস্তানকে 'ছেলে'-র তকমা দেওয়া হয়েছে। এই নিয়ে দু'দেশের ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে আমজনতা বহুবার লড়াইয়ের ময়দানে নেমেছে।

Nalayak Beta #Pakistan🇵🇰 Has Decided To Gift Us🇮🇳 #ChampionsTrophy On #FathersDay. 🤘🏾#ENGvPAK #INDvsPak #INDvPAK #INDvBAN #PAKvENG #CT17 pic.twitter.com/kCNTNNTghO
— Sir Jadeja (@SirJadeja) June 14, 2017

আইসিসি ইভেন্টে ভারতকে সেভাবে পরাস্ত করতে পারেনি পাকিস্তান। বিশ্বকাপে ভারত কখনও পাকিস্তানের কাছে হারেনি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২ বার হারতে হয়েছে ভারতকে। তবে বিরাট কোহলির দল যেমন ছন্দে রয়েছে তাতে পাকিস্তান কতটা লড়াই ফিরিয়ে দিতে পারবে তা সময়ই বলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+