Champions Trophy: ফাইনালে এগিয়ে ভারতই, নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার আগে রোহিতদের জন্য রইল দাদার সতর্কবার্তাও

রবিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত এবং নিউজিল্যান্ড। ইতিমধ্যে গ্রুপ পর্বের ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছে ভারত। অপরাজিত থেকেই ফাইনাল খেলতে নামতে ভারত। এই ম্যাচের আগে কোন দল এগিয়ে? কারা জিততে পারে? এই নিয়ে ক্রিকেট পণ্ডিতদের মধ্যে চলছে গভীর বিশ্লেষণ।

ফাইনাল ম্যাচে ভারতকেই ফেভারিট হিসাবে ধরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। টাটা স্টিল ট্রেইলব্লেজারস কনক্লেভে (রেভস্পোর্টজ আয়োজিত) ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন, আমার কাছে এই ম্যাচে ভারতই ফেভারিট। ভারতীয় দলের ব্যাটিং গভীরতা অত্যন্ত বেশি। এর পাশাপাশি ভারতীয় দলে স্পিন বিভাগও অত্যন্ত শক্তিশালী। কুলদীপ যাদব অক্ষর প্যাটেলের সঙ্গে বরুণ চক্রবর্তী যুক্ত হয়েছেন ফলে আমার কাছে ভারতই এই ম্যাচে এগিয়ে থাকবে।

sourav ganguly

একইসঙ্গে সৌরভ মনে করিয়ে দিয়েছেন, নিউজিল্যান্ড ভালো দল। তাদের দলে ভালো স্পিনার আছে। গত বছর ভারতে এসে তারা টেস্টে ৩-০ ফলে হারিয়েছিল ভারতীয় দলকে। আমার মনে হয় না ইতিপূর্বে এই ঘটনা ঘটেছে আবার কোনদিন এই ঘটনা ঘটবে। গ্রুপ পর্বের ম্যাচ এবং ফাইনাল সম্পূর্ণ আলাদা। ফাইনাল ম্যাচে যে কোন ফলাফলই হতে পারে।

চলতি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের আগে সৌরভ ফিরে গিয়েছেন অতীতের স্মৃতিতে। ২০০০ সালে ভারতীয় দল চ্যাম্পিয়ন ট্রফি ফাইনালে উঠে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল। তাই দাদা সতর্কবার্তা রোহিতদের, আমরা ২০০০ সালে কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিলাম ফাইনালে কেউ ভাবতেই পারিনি আমরা নিউজিল্যান্ডের কাছে ফাইনালে হেরে যেতে পারি। ফলে খেলায় এগিয়ে থাকলেও ম্যাচের দিন পারফরম্যান্সের উপরেই ফলাফল নির্ধারিত হয়।

রোহিত শর্মাকে দ্বরাজ সার্টিফিকেট দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, শেষ ১৫ মাসে এই নিয়ে তিন নম্বর আইসিসি ইভেন্টের ফাইনাল খেলতে নামছে ভারত। অধিনায়ক রোহিতের কাছে এটা দারুন প্রাপ্তি। ২০২৩ সালে একদিনের বিশ্বকাপে ফাইনাল ২০২৪ সালের টি২০ বিশ্বকাপের ফাইনাল এবার আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ফাইনাল। অধিনায়ক রোহিতকে নিয়ে অনেক কথা হলেও তাঁর পারফরম্যান্সই কিন্তু সব উত্তর দিয়ে দিচ্ছে।

নিরাপত্তাজনিত কারণে ভারত পাকিস্তানে খেলতে যায়নি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতই একমাত্র দল যারা একটি মাত্র ভেন্যুতেই গোটা টুর্নাামেন্ট খেলছে। দুবাইতে ভারত গ্রুপ পর্বের সব ম্যাচ এমনকি সেমিফাইনালও দুবাইতে খেলেছে, আগামী রবিবার ফাইনাল ম্যাচও একই মাঠে খেলবে ভারত।

দুবাইয়ে ভারতের সুবিধার কথা খারিজ করে সৌরভ বলেন, অন্য কোন বিকল্প ছিল না কারণ ভারত সরকার দলকে পাকিস্তানে যাওয়ার অনুমতি দেবে না। আমার খারাপ লাগছে বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিলদের জন্য কারণ তারা করাচি, লাহোরের উইকেটে খেলার সুযোগই পেল না। সেখানে বড় রান করার সুযোগ থাকে কিন্তু সেই সুযোগ তারা পেল না।

পাশাপাশি বিরাট কোহলিও ফাইনাল ম্যাচে ভালো খেলবেন বলে আশা প্রকাশ করেছেন দাদা। তাঁর কথায় সীমিত ওভারে ক্রিকেটে কিংবদন্তিদের মধ্যে একজন বিরাট কোহলি ওডিআইতে একজন ক্রিকেটার। দারুন আশা করছি ফাইনাল ম্যাচেও ভালো খেলবে। লাল বলের ক্রিকেটে খুব একটা ভালো খেলতে পারিনি সম্প্রতি কিন্তু সাদা বল সম্পূর্ণ আলাদা সেটা পাকিস্তান, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রমাণ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+