Champions Trophy: ছন্দে রোহিত-বিরাট, স্বস্তিতে বিসিসিআই, বুমরাহের না থাকা নিয়ে কী বললেন দেবজিৎ সাইকিয়া?

চ্যাম্পিয়ন্স ট্রফিতে জসপ্রীত বুমরাহের খেলা নিয়ে প্রথম থেকেই সংশয় ছিল। অবশেষেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হয়েছে। আইসিসির মেগা ইভেন্ট থেকে ছিটকেই গিয়েছেন বুমরাহ। আগামী ২০ ফেব্রুয়ারি ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করবে ভারত। তার আগে ভারতীয় দল নিয়ে মুখ খুললেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া।

আনুষ্ঠানিকভাবে গত ১২ জানুয়ারি বিসিসিআইয়ের সচিব হয়েছেন দেবজিৎ সাইকিয়া। বর্ডার-গাভাসকর ট্রফির পরই বিসিসিআই ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের জন্য একগুচ্ছ নিয়ম বিধি চালু করেছে। ভারতীয় নির্বাচকরা চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পাঁচজন স্পিনারকে সুযোগ দিয়েছেন। বুমরাহের না থাকা থেকে রোহিত বিরাটের রানে ফেরা, এই সব কিছুই নিয়ে এবার মুখ খুললেন দেবজিৎ সাইকিয়া।

দেবজিৎ সাইকিয়া মনে করেন, আইসিসি ইভেন্টের জন্য সেরা দলই বেছে নেওয়া হয়েছে। বুমরাহ না থাকলেও তা ভারতীয় দলকে কোনও সমস্যায় ফেলবে না। বিসিসিআই সচিবের কথায়, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সেরা দল বেছে নেওয়া হয়েছে। যে ভারতীয় দলকে বেছে নেওয়া হয়েছে তারাই ট্রফি জিততে সক্ষম হবে। ভারতীয় দলে সমস্ত বিভাগেই সেরা ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছে। ফলে আমার মনে হয় না বুমরাহের না থাকাটা দলের ক্ষেত্রে বিরাট কোনও সমস্যা তৈরি করতে পারে।

একই সঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে রানে ফিরেছেন রোহিত শর্মা, পাশাপাশি কিছুটা হলেও ছন্দ খুঁজে পেয়েছেন বিরাট কোহলিও। ফলে এই দুই মহারথীর রানে ফেরা যে ভারতীয় দলের জন্য বিরাট ইতিবাচক দিক তা স্পষ্ট করে দিয়েছেন বিসিসিআই সচিব।

দেবজিৎ সাইকিয়া বলেছেন, ভারতীয় ‌দলের সব ক্রিকেটারই আত্মবিশ্বাসী রয়েছে। রোহিত ও বিরাট উভয়েই শেষ সিরিজে রান পেয়েছে। ইংল্যান্ড সিরিজে খুবই নভালো খেলেছে ভারতীয় দল। দুবাইয়ের পরিবেশ ও পরিস্থিতি অনেকটা ভারতেরই মতো। ইংল্যান্ডকে সীমিত ওভারের সিরিজে হারিয়ে আমাদের দল অনেকটাই আত্মবিশ্বাসী।

কিন্তু সবাই যেখানে বুমরাহের না থাকাটা ফ্যাক্টর হতে পারেন বলছেন তখন উল্টো সুর বোর্ড সচিবের গলায়। বুমরাহ না থাকায় শামিকে অতিরিক্ত দায়িত্ব নিতে হবে। একইসঙ্গে দুই তরুণ পেসার হর্ষিত এবং অর্শদীপের মধ্যে একজনকে খেলানো হতে পারে কারণ তৃতীয় পেসার হতে পারেন পাণ্ডিয়া।

দুবাইয়ের পিচে সাধারণত ঘাস থাকে, ফলে পেসাররা অতিরিক্ত সুবিধা পেতে পারেন। বুমরাহের বিকল্প হিসাবে হর্ষিত রানা দলে এসেছে। নন ট্রাভেলিং পরিবর্ত হিসাবে যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজ ও শিবম দুবে যাবেন। কিন্তু বুমরাহ সব সময়ই ভারতীয় দলে একজন ম্যাচ উইনার। ফলে তাঁর না থাকাটা দলের জন্য বিরাট ধাক্কা বলেই মনে করেন ক্রিকেট বিশ্লেষকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+