Champions Trophy: কংগ্রেস নেত্রীকে কড়া জবাব দিল বিসিসিআই, রোহিতের ফিটনেস নিয়ে কী জানালেন দেবজিৎ সাইকিয়া?
রোহিত শর্মার ফিটনেস এবং অধিনায়কত্ব ইস্যুতে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ভারত অধিনায়ক রোহিত শর্মাকে মোটা বলে উল্লেখ করে তাঁর ফিটনেস নিয়েই প্রশ্ন তুলে দেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মহম্মদ। এমনকি তাঁর অধিনায়কত্বের মান নিয়েও প্রশ্ন তোলেন। কংগ্রেস নেত্রীর বক্তব্যের বিরোধিতা বিজেপি শিবির করলেও তৃণমূলের সাংসদ সৌগত রায় আবার সমর্থন করেন। এবার এই ইস্যুতে কঠোর বার্তা দিল বিসিসিআই।
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এবং সহ সভাপতি রাজীব শুক্লা উভয়ই এই বিষয়ে মন্তব্য করেছেন। একটি ইংরেজি সংবাদ মাধ্যমকে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, ভারতীয় দল এখন আইসিসি ইভেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি নিচ্ছে। এই সময় একজন দায়িত্বশীল ব্যক্তির থেকে এই ধরনের মন্তব্য আশা করা যায় না। এটি দল এবং যাকে নিয়ে বলা হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এখানেই থেমে না থেকে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, সব ক্রিকেটাররাই নিজেদের ১০০ শতাংশ দিয়ে পারফর্ম করছেন, ফলাফল আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আমি আশা করব দায়িত্বশীল ব্যক্তিরা ব্যক্তিগত প্রচারের স্বার্থে এই ধরনের অবমাননাকর মন্তব্য করা থেকে বিরত থাকবেন আগামীদিনে।
বিসিসিআইয়ের সভ সভাপতি তথা কংগ্রেসের সাংসদ রাজীব শুক্লা বলেছেন, শামা মহম্মদ রোহিতকে নিয়ে যে মন্তব্য করেছেন সেটা তাঁর ব্যক্তিগত মতামত। এরসঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। রোহিত শর্মা একজন ফিট ক্রিকেটার। বিসিসিআই শীর্ষকর্তারা কিন্তু বুঝিয়ে দিলেন রোহিতকে নিয়ে এই ধরনের কোন মন্তব্য তারা সহ্য করবেন না।
উল্লেখ্য, কংগ্রেসের দলের সর্ব ভারতীয় মুখপাত্র শামা মহম্মদ ভারত নিউজিল্যান্ড ম্যাচের মধ্যেই রোহিত প্রসঙ্গে বলেন, একজন খেলোয়াড়ের হিসাবে রোহিত শর্মা অনেক বেশি মোটা। ভারতের ক্রিকেট ইতিহাসে সবথেকে খারাপ অধিনায়ক। এর পাশাপাশি কংগ্রেস নেত্রী আরও বলেন, রোহিত অত্যন্ত মাঝারি মানের ক্রিকেটারড়। তিনি ভাগ্যবান যে ভারতের অধিনায়ক হয়ে গিয়েছেন। যদিও বিজেপি এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে।
তৃণমূলের বর্ষীয়ান সাসংদ সৌগত রায় কংগ্রেস নেত্রী এই মন্তব্যকে সমর্থমন করেছেন। তিনি বলেন, একজন রাজনীতিবিদ হিসাবে নয় একজন ক্রিকেটপ্রেমী হিসাবে বলতে পারি, রোহিতে পারফরম্যান্স খুবই খারাপ। সাম্প্রতিক সময়ে একটাই শতরান করেছিলেন তারপর ২,৫,১০ করে রান করছেন। রোহিতের না দলে জায়গা পাওয়া উচিৎ না অধিনায়কত্ব করার।












Click it and Unblock the Notifications