Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Champions Trophy: ফাইনাল ম্যাচ ঘিরে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে, ছাত্রকে নিয়ে কী বললেন বিরাটের কোচ?

রবিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনাল। খেতাব নির্ধারক ম্যাচে একে অপরের মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। দুই দলেই একাধিক তারকা। তবে ফোকাসের কেন্দ্রবিন্দুতে থাকবেন বিরাট কোহলি। তাঁকে নিয়ে বিগত মাস ধরেই তাঁকে নিয়ে চর্চা তুঙ্গে। মেগা ম্যাচের আগে ছাত্রকে নিয়ে মুখ খুললেন বিরাটের কোচ রাজকুমার শর্মা।

লাল বলের ক্রিকেটে সেভাবে ছন্দে পাওয়া যাচ্ছিল না কোহলিকে। কিন্তু বিরাট কোহলি যে বড় ম্যাচের ক্রিকেটার সেটা পাকিস্তানের বিরুদ্ধে প্রমাণ করেছেন। সেমিফাইনালে ভারত অস্ট্রেলিয়া ম্যাচে বিরাটের ব্যাট থেকে এসেছে জয়সূচক রান। বিরাট রান করলে ভারতের যে ফাইনাল ম্যাচ জিততে কোনও অসুবিধা হবে না তা জানিয়ে দিলেন রাজকুমার শর্মা।

Champions Trophy

ভারত-নিউজিল্যান্ড ম্যাচের দিন সকালে সংবাদ সংস্থা এএনআইকে রাজকুমার শর্মা জানিয়েছেন, ফাইনাল সব সময়ই একটা বড় ম্যাচ। ভারত যেভাবে এই প্রতিযোগিতায় খেলছে, আমি আশা করি সেই একই পারফরম্যান্স বজায় রাখবে এবং ফাইনাল ম্যাচটি জিতবে। এখন পর্যন্ত, ভারত সব ম্যাচ জিতেছে, ভারতীয় দলের সবাই জয়ে অবদান রাখছে। ভারত একটা দল হিসাবে খেলছে, তাই আমি খুব আত্মবিশ্বাসী যে দলটি শিরোপা জিতবে।

নিজের ছাত্র বিরাট কোহলি সম্পর্কে রাজকুমার শর্মা বলেছেন, আমি সত্যিই আশাবাদী যে বিরাট কোহলি তাঁর ফর্ম এই ম্যাচেও ধরে রাখবেন এবং খেলার ধরণ অব্যাহত রাখবেন। যদি কোহলি নিজের ফর্ম ধরে রাখতে পারেন এই ম্যাচে, তাহলে ভারত অবশ্যই এই খেলায় জিতবে।

রবিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনাল ম্যাচ খেলতে নাচে ভারত প্রতিপক্ষ নিউজিল্যান্ড এই ম্যাচের আগে সারা দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে ।দেশের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই চলছে বিরাট রোহিতদের জন্য প্রার্থনা কোথাও চলছে পুজো। কোথাও আবার দাগ যজ্ঞের আয়োজন করেছেন ভক্তরা প্রার্থনা। একটাই ১২ বছর পর আবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতু ভারতীয় দল ২০২৪ সালে ভারত টি-২০ বিশ্বকাপ জিতেছে রোহিতের নেতৃত্বে এই নিয়ে চতুর্থবার আইসিসি ইভেন্টের ফাইনাল খেলতে নামছে ভারতীয় দল

ভারত বনাম নিউজিল্যান্ড ফাইনালের আগে ভারতীয় দলের জয়ের জন্য প্রার্থনা করছেন ক্রিকেটার মহম্মদ শামির পরিবারের সদস্যরা। সংবাদ সংস্থা এএনআই-র ভিডিওতে দেখা গিয়েছে শামির পরিবারের সদস্যরা সমবেত হয়ে ভারতের জয়ের জন্য প্রার্থনা করছেন । ভারত বনাম নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচের আগে, ভারতের জয়ের জন্য বিশাল যজ্ঞ করছেন রূপান্তরকামী (ট্রান্সজেন্ডার )সম্প্রদায়ের মানুষ। কলকাতা থেকে কানপুরেও চলছে যজ্ঞ।

ভারতের কাছে এই ম্যাচটা বদলারও কারণ ২০০০ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে নিউজিল্যান্ড দলের কাছে হেরেছিল ভারত। পাশাপাশি ২০১৯ সালে একদিনের বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেই ছিটকে যেতে হয়েছিল ভারতকে।য ২০২১ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কিউয়িদের কাছে হারতে হয়েছিল ভারতীয় দলকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+