Champions Trophy: সেমিফাইনালের আগেই বড় ধাক্কা অজি শিবিরে, ভারতের বিরুদ্ধে নামার আগে দলে বদল ঘটালেন স্মিথরা

মঙ্গলবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে খেলেত নামছে অস্ট্রেলিয়া। মেগা ম্যাচের আগেই ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। এমনিতেই চোট-আঘাতের সমস্যাকে সঙ্গী করেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে এসেছে ওডিআই বিশ্ব চ্যাম্পিয়নরা। সেমিফাইনালের আগে সমস্যা বৃদ্ধি পেল অস্ট্রেলিয়া দলের।

আফগানিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাফ মাসলে চোট পেয়েছিলেন ম্যাথু শর্ট। মনে করা হয়েছিল সেমিফাইনাল ম্যাচের আগেই ফিট হয়ে উঠবেন ম্যাথু শর্ট। কিন্তু চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন ম্যাথু শর্ট। তাঁর পরিবর্ত বেছে নিল অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে তরুণ অলরাউন্ডার কুপার কনোলিকে দলে নেওয়া নিল অস্ট্রেলিয়া। একজন লেফট আর্ম স্পিনারকে দলে নিয়ে এল অস্ট্রেলিয়া।

Champions Trophy

অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ জানিয়েছেন, ম্যাথু শর্টের কাফ মাসলের চোট আছে। আমরা প্রথমে ভেবেছিলাম তাঁর চোট গুরুতর কিছু নয়। কিন্তু এখনও ম্যাথু শর্ট যন্ত্রণা অনুভব করছে। এই পরিস্থিতিতে সেমিফাইনালের আগেই ওকে নিয়ে সিদ্ধান্ত নিতে হল। তাই আমাদের পরিবর্ত খুজে নিতেই হল।

২২ বছর বয়সি এই অলরাউন্ডার, যিনি মূলত স্পিন বোলিংয়ে দক্ষ, পাশাপাশি ভালো ব্যাটিংও করতে পারেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ব্যাটিং গড় ৬১-এর বেশি। এর আগে তিনি অস্ট্রেলিয়ার হয়ে সীমিত ওভারের ক্রিকেটে দুটি একতদিনের ও দুটি টি২০ ম্যাচ খেলেছিলেন।

মঙ্গলবার প্রথম সেমিফাইনাল, এই ম্যাচে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। খেলাটি হবে দুবাইয়ে। কারণ প্যাট কামিন্স , মিচেল স্টার্ক এবং হ্যাজলউড না থাকায় তাদের পেস বোলিং বিভাগ অনভিজ্ঞ। এতে ভারত কিছুটা সুবিধা পেতে পারে।

বুধবার দ্বিতীয় সেমিফাইনাল খেলবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনাল দুটির জন্য একদিন করে সংরক্ষিত দিন রাখা হয়েছে। অর্থাৎ, বৃষ্টিতে কোনও কারণে এক দিনের খেলা ভেস্তে গেলে দ্বিতীয় দিন সেই ম্যাচ হবে। আগামী ৯ মার্চ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

২০২৩ সালের একদিনের বিশ্বকাপের মতোই এই একই চার দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে জায়গা করে নিল। ফাইনালে ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল, এবার রোহিতদের কাছে বদলার ম্যাচ। ভারতের লক্ষ্য অস্ট্রেলিয়াকে হারিয়ে খেতাবের দুয়ারে পৌছানো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+