ভারত-পাকিস্তান ফাইনালে কত কোটি টাকার বেটিং চলছে জানলে চোখ কপালে উঠবে
রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি হতে চলেছে। এবং তা নিয়ে শুরু হয়ে গিয়েছে ক্রিকেট জুয়া। আর বেটিংয়ের বাজারে বিরাট কোহলির দল হট ফেভারিট।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি হতে চলেছে। এবং তা নিয়ে শুরু হয়ে গিয়েছে ক্রিকেট জুয়া। আর বেটিংয়ের বাজারে বিরাট কোহলির দল হট ফেভারিট।
দু'বারে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা ভারত গ্রুপ লিগের প্রথম ম্যাচে পাকিস্তানকে দুরমুশ করে অভিযান শুরু করেছে। ফাইনালেও সেই পাকিস্তানের বিরুদ্ধেই লড়তে হবে বিরাট কোহলির দলকে।

২০০৭ সালের টি-২০ বিশ্বকাপের পর ফের একবার কোনও আইসিসি ইভেন্টে ভারত-পাকিস্তান সম্মুখ সমরে নামতে চলেছে। ফলে হাই-ভোল্টেজ ম্যাচে উত্তেজনা একেবারে চরমে রয়েছে। আর তাই এই ম্যাচ ঘিরে বেটিংয়ের রমরমা বাজার।
জানা গিয়েছে, সবমিলিয়ে মোট ২ হাজার কোটি টাকার বেটিং হচ্ছে ভারত-পাক ফাইনাল ম্যাচে। ওভালে ভারতই ফেভারিট হিসাবে ট্রফি হাতে তুলবে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, ভারতের হয়ে ১০০ টাকা বাজি ধরলে পাওয়া যাবে ১৪৭ টাকা। এদিকে পাকিস্তানের হয়ে ১০০ টাকা বাজি ধরলে সরফরাজ আহমেদের দল জিতলে পাওয়া যাবে ৩০০ টাকা। অর্থাৎ ভারতের চেয়ে দ্বিগুণ টাকা জেতা যাবে পাকিস্তান জিতলে। কারণ দরে ভারত এগিয়ে রয়েছে।
আর একটি তথ্য উঠে এসেছে 'অল ইন্ডিয়া গেমিং ফেডারেশন' এর সূত্র অনুযায়ী। তা হল, সারা বছরে ভারত যত ম্যাচ খেলে তার উপরে যত টাকা বাজি ধরা হয় তার পরিমাণ প্রায় ২ লক্ষ কোটি টাকা। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে অন্তত ২ হাজার কোটি টাকার বেটিং হবে, তা আর আশ্চর্য কী!
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications