Champions Trophy: পিসিবির অদ্ভূত প্রস্তাব খারিজ, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ফের অবস্থান স্পষ্ট করল বিসিসিআই
দীর্ঘদিন পর কোনও আইসিসি টুর্নামেন্ট আয়োজন করার সুযোগ পেয়েছে পাকিস্তান। দীর্ঘ সময় ধরেই আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল পাকিস্তানের মাটিতে। কিন্তু বিগত কয়েক বছরে ফের পাক সফরে যেতে শুরু করেছে দলগুলি। এমনকি আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আসরও বসতে চলেছে ওয়াঘার ওপারে। কিন্তু সব দল গেলেও ভারত যে তাদের দেশে খেলতে যাবে না তা কার্যত বুঝে গিয়েছে পিসি্বি।
এই পরিস্থিতিতে শুক্রবার সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছিল ভারতকে পাকিস্তানের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলাতে মরিয়া পিসিবি বিসিসিআইয়ের কাছে অদ্ভূত প্রস্তাব দিয়েছে। পিসিবি প্রস্তাব দিয়েছে ভারতীয় দলকে পাকিস্তানে থাকতে হবে না শুধু খেলার জন্য লাহোরে যেতে আবার খেলা শেষেই ফিরে আসতে। যদিও পিসিবির এই অদ্ভূত প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দিয়েছে বিসিসিআই।

একইসঙ্গে বিসিসিআইয়ের পক্ষ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ফের একবার অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে। কর্মকর্তাটি উল্লেখ করেছেন যে বিসিসিআইয়ের সিদ্ধান্তের উপর বিষয়টি নির্ভর করছে না, টুর্নামেন্টের জন্য ভারতকে পাকিস্তানে পাঠানোর সিদ্ধান্ত ভারত সরকারের হাতে রয়েছে।
আগামী বছর ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফি। ভারত তাতে অংশ নেবে কি না তা নিয়ে জল্পনা চলছে। টিম ইন্ডিয়ার সব ম্যাচ লাহোরে আয়োজন করতেও প্রস্তুত পিসিবি। কারণ ভারত-পাকিস্তান সীমান্তের কাছেই লাহোর ফলে রোহিতরা ম্যাচ খেলে আবার ভারতে ফিরে আসতে পারবেন। উল্লেখ্য ২০২৩ সালে এশিয়া কাপ খেলতেও পাকিস্তানে যায়নি ভারত। তা আয়োজিত হয়েছিল হাইব্রিড মডেলে। ভারতের ম্যাচ সহ নক আউট পর্ব হয় শ্রীলঙ্কাতে।
আগামী বছর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ। সেই টুর্নামেন্টে ভারত অংশ নেবে কিনা তা নিয়ে জটিলতা আগে থেকেই শুরু হয়েছে। এশিয়া কাপের মতোই দুটি দেশে চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারে। অন্য দলগুলির ম্যাচ পাকিস্তান হলেও ভারতের ম্যাচগুলি করা হবে দুবাইতে। ফলে ভারতকে ছাড়া টুর্নামেন্টের জৌলূস যে অনেকটাই ফিকে হবে তা বুঝতে পারছে পিসিবি।












Click it and Unblock the Notifications