Champions Trophy: কেন্দ্রীয় চুক্তি নিয়ে চর্চা তুঙ্গে, জায়গা ধরে রাখতে পারবেন রোহিত-বিরাট? ফিরবেন শ্রেয়স?

আগামী রবিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনাল, কিন্ত ফাইনালের আবহেই চর্চা শুরু হয়েছে বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি নিয়ে। ২০২৪ সালে ফেব্রুয়ারি মাসে বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করেছিল বিসিসিআই। ফলে নতুন করে বিসিসিআইয়ের বার্ষিক চুক্তির তালিকা প্রকাশের সময় হয়ে গিয়েছে। বিসিসিআই এই মুহূর্তে চাইছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের ফলাফল দেখে কেন্দ্রীয় বার্ষিক চুক্তি ঘোষণা করতে পারে।

একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, শ্রেয়স বিসিসিআইয়ের বার্ষিক চুক্তিতে ফিরতে পারেন। তবে বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজারা আদৌও এ প্লাস ক্যাটেগরিতে থাকবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ এই তিন ক্রিকেটার বিশ্বকাপ জয়ের পর টি২০ আন্তর্জাতিক থেকে বিদায় জানিয়েছেন।

Champions Trophy

বিসিসিআইয়ের নিয়ম অনুসারে, যে সমস্ত ক্রিকেটাররা তিন ফর্ম্যাটে খেলছেন , তাঁরা বোর্ডের বার্ষিক চুক্তির এ প্লাস ক্যাটেগরিতে থাকবেন। ফলে বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তিতে বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাডেজা এই ক্রিকেটার চুক্তির সেরা অংশে নাও থাকতে পারেন। একইসঙ্গে রোহিত শর্মা আগামী দিনে ভারতে হয়ে খেলবেন কিনা সেটাও বোঝা যেতে পারে চ্যাম্পিয়্ন্স ট্রফির ফাইনালের পরেই।

, ফাইনালের পর বিভিন্ন বিষয়ে কড়া সিদ্ধান্ত নিতে পারে বোর্ড। সেটা টেস্ট ও ওয়ানডে নেতৃত্ব হোক কিংবা নতুন কেন্দ্রীয় চুক্তি তৈরি করা। অস্ট্রেলিয়ায় ব্যর্থতার পর এই নিয়ে একপ্রস্থ কথাবার্তা হয়েছিল বলেই খবর। এবার আগামীর দিকে তাকিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে বোর্ড।

বিসিসিআইয়ের এক সূত্র একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আমাদের মনে হয় রোহিতের মধ্যে এখনও ক্রিকেট বাকি আছে। ভারতীয় দলের ভবিষ্যতের রূপরেখা কী হবে, সেটা ইতিমধ্যেই ওকে জানিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই অবসরের সিদ্ধান্ত ওর নিজের একান্ত ব্যক্তিগত। রোহিত নিজেও বুঝতে পারছে আগামী বিশ্বকাপের প্রস্তুতির জন্য একজন স্থায়ী অধিনায়ক দরকার। কিন্তু অধিনায়কত্ব নিয়ে একটা আলোচনা চলছে। কোহলির সঙ্গেও এই নিয়ে কথা হয়েছে।

২০২৪ সালে শৃঙ্খলাজনিত ইস্যুতে বিসিসিআইয়ের বার্ষিক চুক্তির তালিকা থেকে বাদ গিয়েছিলেন শ্রেয়স। ২০২৪ সালে ফেব্রুয়ারি মাসে এই চুক্তির তালিকা প্রকাশিত হয়েছিল। ফলে নতুন করে বিসিসিআইয়ের বার্ষিক চুক্তির তালিকা প্রকাশের সময় হয়ে গিয়েছে। এবার এই তালিকাতেও প্রত্যাবর্তন ঘটতে চলেছে শ্রেয়সের।
২০২৪ সালে বিসিসিআইয়ের বার্ষিক চুক্তির তালিকা থেকে বাদ পড়ার পর থেকে শ্রেয়স গত ১ বছরে ৯টি একদিনের ম্যাচ খেলেছেন। এরফলে বোর্ডের নিয়ম অনুসারেই তাঁর বার্ষিক চুক্তির তালিকাতের ফেরার পথ সুগম হয়ে গেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+