Champions Trophy: দল পাঠানো নিয়ে পিসিবিকে বার্তা বিসিসিআইয়ের, হাইব্রিড মডেল নিয়ে পাল্টা দিল পাকিস্তান
বিগত কয়েক মাস ধরে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা অব্যাহত। ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। কিন্তু ভারত যে এই টুর্নামেন্ট খেলতে পাকিস্তানে যাবে না তা আগেই একপ্রকার স্পষ্ট হয়ে গিয়েছিল। শুক্রবার এল আরও বড় আপডেট।
একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাওয়ার বিষয়ে ইতিমধ্যেই পিসিবির সঙ্গে যোগাযোগ করেছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে নিরাপত্তাজনিত কারণে জন্যই ভারতীয় দল পাকিস্তানের গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে না।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছে বিসিসিআই নিরাপত্তা জনিত কারণেই যে ভারতীয় দলকে পাকিস্তানে ফেলতে পাঠানো সম্ভব নয় সেকথা জানিয়ে দিয়েছে ইতিমধ্যেই। এই পরিস্থিতিতে বৃহস্পতিবারই প্রকাশ্যে এসেছিল হাইব্রিড মডেলের কথা। ভারতীয় দলের বিকল্প ভেন্যু হিসেবে দুবাই এবং শারজার কথায় জানা গিয়েছিল।
কিন্তু শুক্রবার হাইব্রিড মডেল নিয়েও নিজেদের অবস্থান স্পর্শ করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। একটি সরভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেলের তত্ত্ব খারিজ করে দিয়েছে পিসিবি। তাঁরা হাইব্রিড মডেল মেনে নিয়েছেন এমন কথা অস্বীকার করা হয়েছে পিসিবির পক্ষ থেকে।
AUS vs IND: দুই ভাগে ভাগ হয়ে ডনের দেশে যাচ্ছে টিম ইন্ডিয়া, দলের সঙ্গে যাচ্ছেন রোহিত শর্মা?
একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সূত্র জানিয়েছেন, 'হাইব্রিড মডলে নিয়ে নিয়ে কোনও কথাই হয়নি। খরবের ভিউ বাড়ানোর জন্য যে কেউ যা কিছু লিখে দিতে পারে। তার মানে সেটা সরকারি নয়। এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আমরা কোনও কিছুই চূড়ান্ত করিনি, আমাদের অবস্থানেও কোনও পরিবর্তন হয়নি।'
আগামী ১০ থেকে ১২ নভেম্বর আইসিসির একটি প্রতিনিধি দল পাকিস্তান সফরে যাবে। সেখানে গিয়ে লাহোর সহ অন্য ভেনু্গুলিতে পরিদর্শন করবেন। পিসিবির সঙ্গে বৈঠক করবেন। আগামী ১১ নভেম্বর চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা হতে পারে। তবে সেটা এখনও চূড়ান্ত নয়। ইতিমধ্যেই গ্রুপ বিন্যাস হয়ে গিয়েছে। সূচিতে দেখার হাইব্রিড মডেলেই সিলমোহর পড়ে কিনা।












Click it and Unblock the Notifications