Champions Trophy: কোহলির কৌশলী সেঞ্চুরি! পাক ম্যাচে বিরাট শতরানের নেপথ্যে রয়েছে অক্ষর প্যাটেলের অঙ্ক
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে কৌশলী শতরান করলেন বিরাট কোহলি। শেষ দিকে দলের জয়ের জন্য প্রয়োজনীয় রান কমে আসছিল, অন্য দিকে শতরানের জন্য ক্রমাগত হিসেব নিষেক করতে হচ্ছিল কোহলিকে। এই কাজে কোহলির ক্যালকুলেটর হলেন অক্ষর প্যাটেল। তিনি শেষ দিকে ক্রমাগত হিসেব করে গেলেন অভিজ্ঞ গণিতজ্ঞের মতোই।
হার্দিক পাণ্ডিয়া আউটের পর অক্ষর প্যাটেল যখন ব্যাট করতে এলেন, তখন কোহলির রান ছিল ৮৬। ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৯ রানের। এরপর শাহিন আফ্রিদি তিনটি ওয়াইড বল করে টিম ইন্ডিয়াকে জয়ের দিকে আরও কয়েক কদম এগিয়ে দিলেন তবে কোহলির শতরানের অঙ্ক কঠিন হয়ে যায়।
কিন্তু উল্টো দিকে থাকা অক্ষর প্যাটেল বিরাটের হিউম্যান ক্যালকুলেটরের ভূমিকায় অবতীর্ণ হলেন। হিসেব কষে নিচ্ছিলেন যাতে নিজের রান হয়ে গিয়ে কোহলির শতরানের পথে তা বাধা না হয়।

আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ভূমিকা সম্পর্কে অক্ষর প্যাটেল বলেন, শেষের দিকে আমি অঙ্কও কষছিলাম যাতে বিরাট শতরানটি করতে পারে। আমি চেষ্টা করছিলাম, বল যাতে আমার ব্যাটের কোনও অংশে না লেগে রান হয়ে যায়। সেই পরিস্থিতিটা খুব উপভোগ করছিলাম। কারণ চাইছিলাম আমার রান যাতে না হয়।
একইসঙ্গে অক্ষর বলেন, আমি পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচটা খুব উপভোগ করেছি। আমি প্রথমবার সাক্ষী থাকলাম যেখানে বিরাট ভাই সেঞ্চুরি করল খুবই চাপের একটা সময়ে। । এর আগে ফিল্ডিং করার বিরাট ভাই যেভাবে দৌড়াচ্ছিলেন তাতেই বোঝা যায়, বিরাট কতটা ফিট।
পাকিস্তান ম্যাচ শেষে ফের শুরু হয়েছে কোহলি বন্দনা। কয়েকদিন আগেও যারা বিরাটকে বাণপ্রস্থে যাওয়ার কথা বলছিলেন তারাই কোহলির শতরানের পর প্রশংসায় পঞ্চমুখ।












Click it and Unblock the Notifications