Champions Trophy: রোহিত না রিজওয়ান, ভাগ্য সঙ্গ দেবে কাকে? মেগা ম্যাচের আগে জেনে নিন জ্যোতিষীদের ভবিষ্যদ্বাণী

আজ সুপার সানডে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত খেলতে নামছে পাকিস্তানের বিরুদ্ধে। বাংলাদেশ ম্যাচে জয় পেলেও ভারতীয় দল কিন্তু পয়েন্ট তালিকায় ২ নম্বরে আছে। অন্যদিকে, প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারায় রবিবার মরণ-বাঁচন‌ ম্যাচ বাবরদের সামনে। মেগা ম্যাচের ফলাফল কী হবে তা নিয়ে নানা মুণির নানা মত। জ্যোতিষীদের বিশ্লেষণে এবং গণনায় কোন দল জিততে পারে ম্যাচ, তুলে ধরা হল এই প্রতিবেদনে।

দুবাইয়ের মাঠে ভারত-পাকিস্তানের মেগা ম্যাচ। দুই দলেই রয়েছেন একাধিক তারকা। রোহিত শর্মা-মহম্মদ রিজওয়ানের দলের দ্বৈরথের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। এই ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন জ্যোতিষীরাও। তাদের গণনায় উঠে এসেছে ভারতের জন্যই সুখবর। আজকের মেগা ম্যাচে টস ভাগ্য সঙ্গ দিতে পারে রোহিত শর্মাকেই। এই ধরনের হাইভোল্টেজ ম্যাচে টস গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে। জ্যোতিষীরা জানিয়েছেন, রোহিত শর্মা টস জিততে পারেন।

-

টস জিতলেই কি ভারত ম্যাচ জিতবে! জ্যোতিষীরা ম্যাচের সম্ভাব্য ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করার জন্য উভয় অধিনায়ক রোহিত শর্মা-মহম্মদ রিজওয়ানের রাশিচক্র বিশ্লেষণ করেছেন। রাশিচক্র অনুসারে এই বছরে রিজওয়ান অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। যা প্রভাব ফেলতে পারে এই ম্যাচেও। রোহিতের ক্ষেত্রে আবার সাফল্যের ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে তাঁকে কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে।

বৃহস্পতি এবং বুধের প্রভাব রোহিতের দ্রুত এবং কার্যকরী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করতে পারে। একাধিক বিচার বিশ্লেষণ করে টিম ইন্ডিয়া সামান্য এগিয়ে আছে বলেই জ্যোতিষীরা গণনা করেছেন। তবে পাকিস্তানও কিন্তু কঠোর চ্যালেঞ্জ করতে পারে। ফলে ভারতের আত্মতুষ্টির কোনও জায়গা নেই।

ম্যাচের তারিখ, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ষ , যা ৭ পর্যন্ত যোগ করে। ৭ কেতু দ্বারা শাসিত একটি সংখ্যা, যা শৃঙ্খলা এবং ধৈর্য্যের প্রতীক। এই সংখ্যা অনুসারে, উচ্চ-চাপের পরিস্থিতিতে যে দলটি নিজেদের সেরটা দিতে পারবে তারাই জিতবে।

মিনি বিশ্বকাপে এই দুই দল ৫বার মুখোমুখি হয়েছে। এরমধ্যে তিনবার জয় পেয়েছে পাকিস্তান, দুইবার জিতেছে ভারত। রবিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরও একটা ভারত পাক ম্যাচ, কারা জিতবে এই ম্যাচ, তা জানা যাবে রবিবার রাতেই। জ্যোতিষীদের বিচারে ভারত এগিয়ে থাকলেও তবে এই ম্যাচ সব সময়ই শূন্য থেকে শুরু হয়। ফলে মাঠে যে দলে ভালো পারফরম্যান্স করবে জয় তাদের পক্ষেই হবে, দিনের শেষে খেলাটার নাম ক্রিকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+