Champions Trophy: শামির সঙ্গী কে হবেন? অর্শদীপ-হর্ষিতের মধ্যে এগিয়ে কে? রইল বড় আপডেট

মাঝে মাত্র কয়েকদিন, আগামী বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করছে ভারত। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ বাংলাদেশ। রবিবার থেকেই ভারতীয় দল প্রস্তুতি শুরু করে দিয়েছে। ভারতীয় দলের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। একেই জসপ্রীত বুমরাহ চোটের কারণে খেলতে পারবেন না, তার উপর ভারতীয় বোলিং ইউনিটে স্পিনারদের আধিক্য।

ফলে ভারতীয় পেস অ্যাটাকের ভরসা মহম্মদ শামি। দীর্ঘদিন পর চোট কাটিয়ে আবার ভারতীয় দলে ফিরেছেন। ফলে বোলিং ইনিংসের শুরুতে শামির সঙ্গী কে হবেন? গম্ভীরের হাতে রয়েছে দুই জন। একজন অর্শদীপ সিং অন্যজন হর্ষিত রানা। এই দুই জনের মধ্যে কাকে প্রথম একাদশে রাখবে টিম ম্যানেজেন্ট?

সংবাদ সংস্থা পিটিআইয়ের রিপোর্ট অনুসারে, গম্ভীরের প্রিয় পাত্র হর্ষিত রানা নয়, প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে শামির সঙ্গী হতে পারেন অর্শদীপ সিং। ভারতীয় টি২০ দলে এক বছরের বেশি সময় খেলছেন কিন্ত ওডিআইতে খুব বেশি সুযোগ পাননি। সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে খেলেছেন।

অর্শদীপ সিং এখনও পর্যন্ত মাত্র ৯টি ওডিআই ম্যাচ খেলেছেন। কিন্তু মহম্মদ শামির পর তিনিই ভারতের দ্বিতীয় পেসার হতে চলেছেন। একদিনের ম্যাচে অভিজ্ঞতা কম থাকলেও টি২০-তে নিজের কার্যকারীতে প্রমাণ করেছেন। ফলে রানার থেকে অর্শদীপই পছন্দের তালিকায় এগিয়ে আছেন।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, প্রতিভা এবং মানের দিক থেকে বিচার করলেও রানার থেকে কিছুটা এগিয়ে আছেন পাঞ্জাব তনয়। তবে গম্ভীরের পছন্দের তালিকায় সব সময়ই হর্ষিতই এগিয়ে থাকেন, কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে অন্তত এগিয়ে আছেন অর্শদীপই।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাঁচ স্পিনারকে দলে নিয়েছে ভারত। রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী এবং ওয়াশিংটন সুন্দরের এই পাঁচ স্পিনার রয়েছে দলে। দুবাইয়ের পিচের প্রকৃতির পরিপ্রেক্ষিতে, অশ্বিন পাঁচ জন স্পিনার নিয়ে খেলতে যাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। তার উপর দুবাইয়ে নতুন পিচে খেলা হলে স্পিনাররা খুব বেশি কার্যকরী ভূমিকা নিতে পারবেননা।

ভারতের পেস ইউনিটের বাকি দুই সদস্য হর্ষিত রানা, অর্শদীপ সিং একেবারেই অনভিজ্ঞ। পাণ্ডিয়া থাকবেন অবশ্যই, তিনি তো প্রধান পেসার নন। ফলে শামি এবং অর্শদীপই ভারতের প্রধান ভরসা। আগামী ২৩ ফেব্রুয়ারি মেগা ম্যাচে মুখোমুখি ভারত এবং পাকিস্তান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+