Champions Trophy: ম্যাচ শেষেই পরিবারের সঙ্গে দেখা কোহলির? দলের জয়ে অবদান রাখতে পেরে তৃপ্ত বিরাট
বিসিসিআইয়ের কঠোর ফতোয়ার জন্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহলি পরিবারকে ছাড়াই খেলতে এসেছেন দুবাইতে। কিন্তু স্ত্রী-সন্তানদের জন্য কি মন ব্যাকুল কিং কোহলির? রবিবার পাকিস্তানের বিরুদ্ধে শতরান করার পরই দেখা করলেন পরিবারের সদস্যদের সঙ্গে?
পাকিস্তানের বিরুদ্ধে অনায়াস পারফরম্যান্স করার পর অনুষ্কা শর্মা একটি শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন। বলিউড অভিনেত্রী কিছুই লেখেননি খালি দুটি নমস্কারের সাইন এবং লাভের ইমোজি পোস্ট করেছেন। তবে বিরাটের ছবিটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ ছবিটি দেখে মনে হয়েছে সেটা ভিডিও কলের স্ক্রীন শর্ট। ছবিটি যে রবিবারের ম্যাচের তা নিশ্চিত।

ম্যাচ শেষে বিসিসিআই টিভিতে সাক্ষাৎকার দেন কোহলি। ভিডিওতে বিরাট বলেন,এই ম্যাচটি খুবই প্রাণবন্ত ছি্ল। পাকিস্তানের বিরুদ্ধে একটি ম্যাচ সবসময়ই উচ্চ মাত্রায় পৌছায়। আমাদের জন্য, দলের জন্য এবং আমার জন্যও একটি দারুন দিন ছিল।বছরের পর বছর ধরে আমার ভূমিকা একই থাকে , দল আমার থেকে যেটা দাবি করে সেটাই আমি পালন করার চেষ্টা করি। আমি দলের জন্য সেটি পালন করার চেষ্টা করি।
কেন তিন নম্বরে ব্যাটিং করেন সেই প্রসঙ্গে কোহলি বলেন, আমি সবসময় তিন নম্বরে ব্যাট করার কথা ভেবেছিলাম ঝুঁকি কমাতে এবং আমার দলের জয়কে সুনিশ্চিত করতে। যদি রানের লক্ষ্যমাত্রা নিয়ে আমরা খেলি সেটি আরও ভাল কারণ আমি সবসময় এই ধরণের পরিস্থিতি উপভোগ করি।
Virat Kohli 🤝🏻 The Cover drive 💙
— BCCI (@BCCI) February 24, 2025
Why does the cover drive make the King 👑 feel in his zone?
We've got all bases "𝗰𝗼𝘃𝗲𝗿𝗲𝗱" 🎙️on this special with Centurion & Milestone Man King Kohli 👌👌 - By @mihirlee_58
WATCH 🎥🔽 #TeamIndia | #ChampionsTrophy | @imVkohli
একইসঙ্গে কোহলি আরও বলেন, আমি যেভাবে ব্যাট করতে চেয়েছিলাম সেভাবে ব্যাট করতে পেরেছি এই ম্যাচে। গুরুত্বপূর্ণ ম্যাচে দলের জয়ের জন্য অবদান রাখাটা সত্যিই বিশেষ আমার কাছে। এটা একটা দারুন জয়। ব্যক্তিগতভাবে এটি আমার জন্য একটি ভাল ইনিংস ছিল তবে সবথেকে গুরুত্বপূর্ণ দলের জয়।
ভারতীয় দলের সতীর্থরাও বিরাট কোহলিকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে শতরান করার জন্য।












Click it and Unblock the Notifications