Champions Trophy: রিকেল্টনের শতরান, ব্যাটিং বিক্রমে আফগানদের কঠিন লক্ষ্যমাত্রা দিল দক্ষিণ আফ্রিকা

করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে আফগানিস্তান মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকার। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক তেম্বা বাভুমা। প্রোটিয়াদের লক্ষ্য ছিল স্কোরবোর্ডে ভালো রান তুলে প্রতিপক্ষ দলকে চাপে ফেলা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১৫ রান তুলল দক্ষিণ আফ্রিকা।

ম্যাচের আগে ধাক্কা খায় প্রোটিয়া ব্রিগেড, চোট পেয়ে ম্যাচ থেকে ছিটকে যান হেইনরিখ ক্লাসেন । ফলে প্রথম একাদশে সুযোগ পান রায়ান রিকেল্টন। সুযোগটা পুরো মাত্রায় কাজে লাগালেন রায়ান রিকেল্টন। ওপেন করতে নেমে ১০৬ বলে ১০৩ রানের দুরন্ত ইনিংস খেললেন রায়ান রিকেল্টন। প্রোটিয়া ব্যাটারের ইনিংসে ছিল সাতটি চার এবং একটি ছক্কা।

Champions Trophy

যদিও প্রোটিয়াদের ওপেনিং জুটি বেশি রান তুলতে পারেনি। ২৮ রানেই প্রথম উইকেটের পতন ঘটে। ১১ রান করেই মহম্মদ নবীর বলে আউট হলেন টনি ডি জর্জি। এরপর রায়ান রিকেল্টন এবং অধিনায়ক বাভুমা প্রোটিয়াদের রানকে টেনে নিয়ে যেতে থাকেন। ১২৯ রানের পার্টনারশিপ তৈরি করেন। বাভুমা ৭৬ বলে ৫৮ রান করেই মহম্মদ নবীর বলেই আউট হলেন। তবে নিজের মেজাজেই খেলা চালিয়ে যেতে থাকলেন রিকেল্টন।

শতরান করার পর বেশিক্ষণ উইকেটে স্থায়ী হতে পারলেন না। ১০৩ রান করার পর রান আউট হলেন প্রোটিয়া তারকা। এরপর রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম প্রোটিয়াদের ইনিংসের হাল ধরেন। দুই ব্যাটারই অর্ধশতরান করেন। ৪৬ বলে ৫২ ল রান করে নূর আহমেদের বলে আউট হলেন। রাসি ভ্যান ডার ডুসেন। এই ম্যাচে পরিচিত মেজাজে দেখা গেল না ডেভিড মিলারকে। তিনি ১৮ বলে ১৪ রান করে আউট হলেন। মার্কো জানসেন ০ রান করে আউট হলেন।

তবে প্রোটিয়াদের ৩০০ রানের গণ্ডি পার করে দেন এইডেন মার্করাম। তিনি ৩৬ বলে ৫২ রানে অপরাজিত থাকেন। আফগান বোলারদের মধ্যে মহম্মদ নবী দুটি উইকেট নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+