Champions Trophy: পাকিস্তানে খেলতে আসছেন না কেন? প্রোটিয়াদের দেশে ভক্তের প্রশ্নে কী উত্তর দিলেন সূর্য?

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল। ইতিমধ্যেই বিসিসিআইয়ের পক্ষ থেকে বিষয়টি সরকারিভাবে পিসিবি এবং আইসিসিকে জানিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আগুনে বিতর্ক দেখা দিয়েছে। ভারতের বিরুদ্ধে আইসিসি ইভেন্টে ম্যাচ বয়কটেরও ডাক দিয়েছে পিসিবি। এই পরিস্থিতিতে ভারত-পাকিস্তানের মধ্যেই এখন বিষয়টি সীমাবদ্ধ নেই, সারা বিশ্ব জুড়েই শুরু হয়েছে আলোচনা।

নিরাপত্তার কারণেই পাকিস্তানে গিয়ে ভারতীয় দলের পক্ষে খেলা সম্ভব নয় বলেই বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। এমনকি এই বিষয়ে ভারত সরকারের কাছ থেকে দল পাঠানোর জন্য বিসিসিআই অনুমতি পায়নি সেটাও উল্লেখ করা হয়েছে। কিন্তু বিষয়টি নিয়ে কূটনৈতিক এবং রাজনৈতিক উত্তাপ অন্য মাত্রা পেয়েছে। এই প্রেক্ষাপটে ভারতীয় টি২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকেও প্রশ্নের মুখোমুখি হতে হল।

বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে ভারতীয় টি২০ দল। সেখানে সূর্যকুমার যাদবের নেতৃত্বে চার ম্যাচের টি২০ সিরিজ খেলছে ভারত। প্রোটিয়াদের দেশে গিয়েই পাকিস্তান সফরে যাওয়া নিয়ে এক পাকিস্তানী ভক্তের প্রশ্নের মুখোমুখি হতে হল সূর্যকুমার যাদবকে। কিন্তু ভক্তের প্রশ্নের মুখোমুখি হয়ে সেটা এড়িয়ে যাননি সূর্য। বরং উত্তর দিয়েছেন নিজের সীমার মধ্যে থেকেই।

বিসিসিআই থেকে পিসিবি কর্তাদের এই সংক্রান্ত প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে সব সময়ই। এবার ভক্তদের প্রশ্নের হাত থেকে রেহাই পেলেন না স্বয়ং সূর্যকুমার যাদবও। দক্ষিণ আফ্রিকায় এক পাক ভক্ত ভারতীয় টি২০ দলের অধিনায়কের কাছ থেকে জানতে চান , 'আপনারা পাকিস্তানে কেন আসছেন না বলতে পারেন ?' হাসিমুখে যার জবাব দেন সূর্যকুমার যাদব। ভারত অধিনায়ক বলেন, 'আরে ভাই, আমাদের হাতে বিষয়টি নেই।'

বিসিসিআইয়ের সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর থেকেই ভারতের উপর নানা উপায়ে চাপ তৈরি করার চেষ্টা করছে পিসিবি। এমনকি বিষয়টি এখন শুধু ক্রিকেটের মধ্যে সীমাবদ্ধ নেই। কূটনৈতিক স্তরে চলে গিয়েছে। এমনকি ভারতের অন্য আন্তর্জাতিক ইভেন্টগুলিও যাতে সুষ্ঠভাবে না হয় তার জন্য নানা ফন্দি করছে পাকিস্তান। কিন্তু পাকিস্তান হাইব্রিড মডেল না মানলে গোটা টুর্নামেন্ট সে দেশ থেকে সরে যেতে পারে।

প্রাথমকিভাবে ঠিক হয়েছে আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত এই টুর্নামেন্ট হবে। ১০ মার্চকে রিজার্ভ‌ ডে রাখা হয়েছে। গ্রুপ এ তে আছে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, নিউজিল্যান্ড। গ্রুপ বি-তে আছেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। প্রাথমিকভাবে জানা গিয়েছিল ১১ নভেম্বর সূচি ঘোষণা হতে পারে কিন্তু সেটা হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+