Champions Trophy: একদিনের বিশ্বকাপের দল থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্রাত্য পাঁচ ক্রিকেটার, দেখুন তালিকা
২০২৩ সালের একদিনের বিশ্বকাপের পর আসছে আরও একটা আইসিসির মেগা ওডিআই ইভেন্ট। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। শনিবারই এই টুর্নামেন্টের জন্য ভারতীয় দল ঘোষণা হল। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের থেকে কতটা আলাদা হল চ্যাম্পিয়ন্স ট্রফির দল? কারা নতুন এলেন? কারা বাদ গেলেন? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
প্রথমেই নজর রাখা যাক ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে কারা ছিলেন ভারতীয় দলে। রোহিত শর্মা( অধিনায়ক) হার্দিক পাণ্ডিয়া( সহ অধিনায়ক), শুভমান গিল , বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণ, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল( পরে আসেন রবিচন্দ্রন অশ্বিন), শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, মহম্দদ শামি, কুলদীপ যাদব।

২০২৩ সালের একদিনের বিশ্বকাপের দল থেকে উল্লেখ্যযোগ্য ভাবে বাদ গিয়েছেন মহম্মদ সিরাজ। বিগয় কয়েক বছর ধরেই ওডিআই দলের নিয়মিত সদস্য ছিলেন সিরাজ। কিন্তু বল পুরানো হয়ে গেলে খুব বেশি কার্যকর থাকেন না সিরাজ। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ব্রাত্য হয়ে গেলেন সিরাজ।
ঈশান কিষাণ, বিগত ১ বছরের বেশি সময় ধরেই ভারতীয় দলে ব্রাত্য। শৃঙ্খলাজনিত ইস্যুতে বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকেও বাদ গিয়েছেন ঈশান। ফলে এবার তাঁর নাম নিয়েও আলোচনা হয়নি। রোহিত, গিলের সঙ্গে বিকল্প ওপেনার হিসেবে প্রথমবার একদিনের দলে জায়গা পেয়েছেন যশস্বী।
ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ হয়নি বর্তমান টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি একদিনের দলে ক্রমশ ব্রাত্য হয়ে যাচ্ছেনষ মিডল অর্ডারে শ্রেয়স ফিরলেও সূর্যের দলে জায়গা হল না। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের দলে ছিলেন শার্দূল ঠাকুর। তিনিও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পাননি। অন্যদিকে আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আর অশ্বিন ফলে তাঁর দলে থাকার প্রশ্নই নেই।
অন্যদিকে ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের মাঝপথেই ছিটকে যান পাণ্ডিয়া। তার পরিবর্তে আসেন প্রসিদ্ধ কৃষ্ণ। তিনিও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পাননি।












Click it and Unblock the Notifications