CT 2025 Final: নেট প্র্যাকটিসে চোট পেলেন বিরাট কোহলি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে খেলতে পারবেন?

CT 2025 Final: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল কাল দুবাইয়ে। ভারতের সামনে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি চোটের কারণে খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়।

এরই মধ্যে ফাইনালের আগে উৎকণ্ঠা তৈরি হলো বিরাট কোহলিকে নিয়ে। জিও নিউজের প্রতিবেদনে উল্লেখ কোহলি চোট পেয়েছেন।

CT 2025 Final

ভারতীয় দল গতকাল অনুশীলন করেছে দুবাইয়ে। তখনই বিরাট হাঁটুতে চোট পান বলে জানা যাচ্ছে। বিরাট নেটে সামলাচ্ছিলেন পেসারদের। তখনই একটি বল গিয়ে তাঁর হাঁটুতে লাগে। এরপর আর অনুশীলন করতে দেখা যায়নি বিরাটকে।

বল লাগার সঙ্গে সঙ্গে ব্যাটিং থামিয়ে দেন কোহলি। ফিজিওরা পৌঁছে যান বিরাটের কাছে। তাঁর যেখানে চোট লেগেছিল সেখানে স্প্রে করা হয়। ব্যান্ডেজ দিয়ে জায়গাটি বেঁধেও দেওয়া হয়। আর তাতেই দেখা দিয়েছে বিরাটকে নিয়ে সংশয়।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত যে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলেছিল তাতে কোহলি প্রথম ম্যাচে খেলতে পারেননি। তখনও হাঁটুতেই সমস্যা ছিল কোহলির। ম্যাচের আগে ফিটনেস টেস্ট দিলেও উত্তীর্ণ হতে পারেননি। এবার ফাইনালের আগে সেই হাঁটুর চোট নিয়েই তৈরি হলো সংশয়।

ভারতীয় দল সূত্রে অবশ্য দাবি করা হয়েছে, কোহলির চোট গুরুতর নয়। ফাইনাল খেলতেও তাঁর অসুবিধা হবে না। জানা যাচ্ছে, হাঁটুতে যন্ত্রণা অনুভব করলেও বিরাট অনুশীলনের বাকি সময় মাঠেই ছিলেন। সতীর্থ থেকে সাপোর্ট স্টাফদের আশ্বস্ত করে বলেছেন, চোট নিয়ে চিন্তার কিছু নেই। আজ ভারতের অনুশীলনেও দেখা গিয়েছে বিরাটকে, ব্যান্ডেজ ছাড়াই। যা স্বস্তিদায়ক।

এদিকে, চোট সমস্যায় রয়েছে নিউজিল্যান্ডও। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ড ভারতের কাছে হেরেছে গ্রুপ পর্বের ম্যাচে। এখনও অবধি টুর্নামেন্টের সর্বাধিক উইকেটশিকারী ম্যাট হেনরির কাঁধে চোট রয়েছে। তিনি খেলতে না পারলে জেকব ডাফি বা নাথান স্মিথের মধ্যে একজন একাদশে আসবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+