Champions Trophy 2025: কোহলি ভাঙলেন সচিনের রেকর্ড, দুরন্ত ব্যাটিংয়েও থাকল চিন্তা

Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯৮ বলে ৮৪ রানের ম্যাচ জেতানো ইনিংস খেললেন বিরাট কোহলি। হলেন ম্যাচের সেরা।

এই ইনিংস খেলার ফাঁকে সচিন তেন্ডুলকরের আরও একটি রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি। গড়লেন একাধিক নজির।

Champions Trophy 2025

বিরাট আইসিসি ওডিআই ইভেন্টে (বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি) এই নিয়ে ২৪ বার পঞ্চাশ বা তার বেশি রান করলেন। ভেঙে দিলেন সচিনের কীর্তি। সচিনের ক্ষেত্রে সংখ্যাটি ২৩। ৬১টি ম্যাচে ৫৮ ইনিংসে। কোহলি সচিনকে পিছনে ফেললেন ৫৪তম ওডিআইয়ের ৫৩তম ইনিংসে।

চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে অন্তত ৫০ রান কোহলি করলেন এই নিয়ে সপ্তমবার। তিনি পিছনে ফেললেন সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড় ও শিখর ধাওয়ানকে। এই তিনজনই এই মাইলস্টোন স্পর্শ করেছেন ৬ বার করে।

চ্যাম্পিয়ন্স ট্রফির তিনটি সেমিফাইনালেই রান তাড়া করে ভারতকে জেতানোর পথে হাফ সেঞ্চুরি হাঁকালেন কোহলি। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ৫৮, বাংলাদেশের বিরুদ্ধে ২০১৭ সালে অপরাজিত ৯৬-এর পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করলেন ৮৬।

আইসিসির ওডিআই ইভেন্টের নকআউট ম্যাচে কোহলি ও স্টিভ স্মিথ পঞ্চাশ বা তার বেশি রান করলেন এই নিয়ে পঞ্চমবার। তাঁদের সামনে শুধুই সচিন তেন্ডুলকর। সচিনকে ছোঁয়ার সুযোগ কোহলি পাবেন রবিবার ফাইনালে।

দুবাইয়ে সেমিফাইনালে কোহলি আউট হন অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পার বলে। ২০২৪ সাল থেকে ধরলে এই নিয়ে ৭টি ওডিআই ইনিংসে ৬ বারই কোহলি লেগ স্পিনারের বলে আউট হয়ে সাজঘরে ফিরলেন। লেগ স্পিনারদের বিরুদ্ধে ১০৯টি বলে করেছেন ৭২ রান। ডট বল ৫৩টি, চার মেরেছেন চারটি। ১ রান নিয়েছেন ৪৮ বার, ২ রান ৪ বার।

মঙ্গলবারের সেমিফাইনালে ভারতের ইনিংসে ডট বলের সংখ্যা যেখানে ১২৪, সেখানে অস্ট্রেলিয়ার ইনিংসে ১৫৩টি। অস্ট্রেলিয়া ২০টি চার ও ৮টি ছয় মেরেছে। ভারত মেরেছে ১৬টি চার ও ৭টি ছয়। ভারত যেখানে ১২৭ রান সিঙ্গলস থেকে নিয়েছে, সেখানে অস্ট্রেলিয়া পেয়েছে ১০৩ রান।

শিখর ধাওয়ান ৭২টি ও বিরাট কোহলি ৭৫টি ইনিংসে ওডিআইয়ে ৩ হাজার রান পূর্ণ করেছিলেন। লোকেশ রাহুলের লাগল ৭৮টি ইনিংস। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির নকআউট ম্যাচে ভারত কখনও হারেনি। আজ পেল তৃতীয় জয়। আইসিসির ওডিআই ইভেন্টের নকআউট ম্যাচে পারস্পরিক দ্বৈরথে ভারত এগিয়ে গেল ৪-৩ ব্যবধানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+