Champions Trophy 2025: রোহিতের হাতে ট্রফি দেখছেন বেঙ্গসরকার, দুবাইয়ে খেলার বাড়তি সুবিধার তত্ত্ব খারিজ

Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার ভালো সম্ভাবনা রয়েছে ভারতের। কাশীপুর-বেলগাছিয়া এমএলএ কাপের উদ্বোধনে এসে এ কথা বললেন দিলীপ বেঙ্গসরকার।

বেঙ্গসরকার একাধারে যেমন ভারতের প্রাক্তন অধিনায়ক, তেমনই ভারতীয় দলের নির্বাচক প্রধানের দায়িত্বও সামলেছেন। এদিন তিনি দরাজ প্রশংসা করলেন বিরাট কোহলি ও রোহিত শর্মার।

Champions Trophy 2025

বেঙ্গসরকার বলেন, ভারত খুব ভালো খেলছে। সকলেই ভালো ফর্মে। ফলে চ্যাম্পিয়ন হওয়ার ভালোই সম্ভাবনা রয়েছে। ব্যাটার, অলরাউন্ডার, স্পিনার, জোরে বোলার সকলেই ভালো ফর্মে রয়েছেন। বুমরাহর অনুপস্থিতিতে বাকিরা যেভাবে সুযোগের সদ্ব্যবহার করছেন তারও প্রশংসা করেন কর্নেল।

বেঙ্গসরকারের কথায়, বিরাট আউটস্ট্যান্ডিং প্লেয়ার। বড় ম্যাচের উপযুক্ত টেম্পারামেন্ট আছে। ফলে যখন তিনি ছন্দে ছিলেন না তখনও আমি বিশ্বাস করছিলাম বড় মঞ্চেই বিরাট সাফল্য পাবেন। পাকিস্তানের মতো দলের বিরুদ্ধে বিরাট যে শতরান করেছেন শুধু তা নয়, অপরাজিত থেকেছেন। সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

রোহিত শর্মার হাতেই যে ৯ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফি উঠবে সেটাও দেখতে পারছেন বেঙ্গসরকার। রোহিত শর্মার ব্যাটিং দেখে তাঁর ধারণা হিটম্যানের ব্যাটেও ফের বড় রান আসতে চলেছেন। শুভমান গিল, শ্রেয়স আইয়ার-সহ ব্যাটাররা যেভাবে রান পাচ্ছেন তা ইতিবাচক বলেই বুঝিয়ে দিলেন বেঙ্গসরকার।

প্রাক্তন ও বর্তমান বিদেশি ক্রিকেটাররা বারেবারেই বলছেন, ভারত শুধু দুবাইয়ে খেলায় বাড়তি সুবিধা পাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। যদিও এই ভাবনার সঙ্গে সহমত পোষণ করেননি বেঙ্গসরকার। তিনি বলেন, ভারতকে যে এক শহর থেকে অন্য শহরে খেলতে যেতে হচ্ছে না তাতে বড় প্রভাব পড়ে না পারফরম্যান্সে।

বেঙ্গসরকার বলেন, যখন কোনও ম্যাচ খেলা হয় তখন কন্ডিশন, উইকেট দুই দলের জন্য সমান থাকে। উইকেট ভালোই হচ্ছে। যেখানে স্পিন বোলিং সহায়ক উইকেট হবে, সেখানে যাদের স্পিন শক্তি ভালো তারা ভালো করবে। সিম সহায়ক উইকেটে একই জিনিস প্রযোজ্য সিমারদের জন্য।

ভারতীয় দলকে এগিয়ে রাখার কারণ হিসেবে দলের ভারসাম্য ও ক্রিকেটারদের ফর্মকেই চিহ্নিত করলেন বেঙ্গসরকার। ভারত-নিউজিল্যান্ড ম্যাচে জোর টক্করের অপেক্ষায় রয়েছেন। বেঙ্গসরকারের মতে, নিউজিল্যান্ড টাফ টিম। ভালো খেলতে হবে। বেঙ্গসরকার যখন এই কথা বলছেন, তখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলছে আফগানিস্তান। কিন্তু সেই সময়ই বেঙ্গসরকার বলে দেন, ভারত, নিউজিল্যান্ডের পাশাপাশি অস্ট্রেলিয়া সেমিফাইনাল খেলবে। সেটাই হলো। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকাও এক পা ফেলে রাখল সেমিফাইনালে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+