Champions Trophy 2025: বৃষ্টির আশঙ্কা নিয়ে ডু-অর-ডাই ম্যাচ, ইংল্যান্ডের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং আফগানিস্তানের

Champions Trophy 2025: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আজ ছুটি হয়ে যাবে একটি দলের। লাহোরে ইংল্যান্ডের প্রতিপক্ষ আফগানিস্তান। যারা জিতবে তারা সেমিফাইনালে ওঠার দৌড়ে থাকবে।

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার কারণেই এই পরিস্থিতি। আজকের ম্যাচে টস জিতে ব্যাটিং নিল আফগানিস্তান।

Champions Trophy 2025 - -

এবারই প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে আফগানিস্তান। ২০২৩ সালে ৫০ ওভারের বিশ্বকাপে আফগানদের কাছেই পরাস্ত হয়েছিল ইংল্যান্ড। লাহোরে হাই স্কোরিং ম্যাচ হয়ে থাকে। নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ড ৩৫১ তুলেও হেরে গিয়েছিল অস্ট্রেলিয়ার কাছে। আফগানিস্তান বড় ব্যবধানে হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে।

আজ যে পিচে খেলা হচ্ছে তাতে তিনশোর উপর রান উঠতে পারে। তবে আকাশে মেঘের আনাগোনা রয়েছে। পরের দিকে বৃষ্টিও হতে পারে। শুরুর দিকে সিমাররা সাহায্য পেতে পারেন। প্রথম ১০ ওভার গুরুত্বপূর্ণ দুই দলে কাছেই। তবে স্পিনারদের এই ম্যাচে সফল হওয়াটা চ্যালেঞ্জিং।

আফগানিস্তানের অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি বলেন, উইকেট ভালো। আশা করছি, দ্বিতীয় ইনিংসে বল ঘুরবে। মেঘলা আকাশ থাকায় শিশির ফ্যাক্টর থাকবে না। খেলা যত গড়াবে পিচ মন্থর হতে পারে, স্পিনাররা সাহায্যে পেতে পারেন। কোথায় বল ফেলতে হবে তা নিয়ে আলোচনা হয়েছে।

ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের কথায়, আগের ম্যাচে শিশির পড়েছিল। ফলে প্রথমে বোলিং করা সুবিধাজনকই হবে। তবে টস জিতলে তিনিও ব্যাটিংই নিতেন বলে জানান বাটলার। ভালো উইকেটে ভালো খেলাই লক্ষ্য। আফগানিস্তানের ব্যাটারদের সমস্যায় ফেলতে সিমারদের উপরই ভরসা রাখছেন ইংল্যান্ড অধিনায়ক।

আফগানিস্তান দল অপরিবর্তিত। ইংল্যান্ড দলে একটিই পরিবর্তন হয়েছে। ব্রাইডন কার্স চোটের কারণে ছিটকে যাওয়ায় তাঁর জায়গায় একাদশে এলেন জেমি ওভার্টন।

ইংল্যান্ড- বেন ডাকেট, ফিল সল্ট, জেমি স্মিথ (উইকেটকিপার), জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জেমি ওভার্টন, জোফ্রা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।

আফগানিস্তান- রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, রহমত শাহ, হাশমাতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, মহম্মদ নবি, গুলবদিন নঈব, রশিদ খান, নূর আহমেদ, ফজলহক ফারুকি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+