CT 2025, IND vs PAK: ভারত-পাকিস্তানের চেয়েও বড় ম্যাচ আছে! কোন দিকে ইঙ্গিত শুভমান গিলের?

CT 2025, IND vs PAK: দুবাইয়ে কাল চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। ভারত এই ম্যাচ জিতলেই শেষ চারে জায়গা পাকা করে ফেলবে।

ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে ওডিআই সিরিজ জয়ের পর চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে মেন ইন ব্লু। বিশ্বের ১ নম্বর দল কাল নামছে ফেভারিট হিসেবেই।

CT 2025 IND vs PAK -

দুবাইয়ের যা পিচ তাতে ভারত টস জিতলে প্রথমে ব্যাটিং করে নিতে চাইবে। তেমনই আভাস দিলেন সহ অধিনায়ক শুভমান গিল। শুভমান আজ বলেন, আমরা ইতিবাচক ও আগ্রাসী ক্রিকেটই খেলব। এই উইকেটে ৩২০ থেকে ৩২৫ ভালো স্কোর।

আইসিসি ইভেন্টে পারস্পরিক দ্বৈরথে পাকিস্তানের চেয়ে অনেকটাই এগিয়ে ভারত। তবু পাকিস্তানকে হাল্কাভাবে নেওয়ার প্রশ্নই নেই। শুভমান বলেন, মাঝের ওভারে যারা ভালো ব্যাটিং করবে তাদেরই জেতার সম্ভাবনা বেশি থাকবে। টস গুরুত্বপূর্ণ হবে না। কারণ শিশির পড়ছে না। তবে পরে ব্যাটিং করলে চাপ বেশি থাকছে।

শুভমান এক প্রশ্নের উত্তরে বলেন, হাইপ বেশি না কম তা নিয়ে আমি ভাবিত নই। ভারত-পাকিস্তান দ্বৈরথের দীর্ঘ ইতিহাস রয়েছে। যখন দুই দেশ খেলে তখন তা উপভোগ্য দ্বৈরথই হয়। সকলেই এই ম্যাচের দিকে তাকিয়ে থাকেন। যখন এই ম্যাচ দেখে সকলে আনন্দ পান তখন আমরা বলার কে হাইপ বেশি না কম তা নিয়ে?

শুভমানের কথা, আমাদের কাজ ক্রিকেট খেলা। আমি যে দলের হয়ে খেলি, যখন দেশের প্রতিনিধিত্ব করি, সব সময়ই হৃদয় উজাড় করে চেষ্টা করি দলকে জেতানোর জন্য। নিশ্চিতভাবেই ভারত-পাকিস্তান বড় ম্যাচ। তবে ফাইনালের চেয়ে বড় ম্যাচ কিছু হয় না। আমরা ভালো খেলছি। পাকিস্তানকে হাল্কাভাবে দেখার প্রশ্নই নেই। নিজেদের সেরা খেলাটাই সুনিশ্চিত করা আমাদের লক্ষ্য।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেকেই শতরান পেয়েছেন গিল। তৃপ্তি দিচ্ছে কঠিন পরিস্থিতিতে ম্যাচ জেতানো শতরান। শেষ অবধি ক্রিজে থাকাই লক্ষ্য ছিল। শুভমান নিজের পারফরম্যান্সে খুশি। উপভোগ করছেন সহ অধিনায়কত্বও।

শুভমান গিল বলেন, যখনই মাঠে নামি তখন বোলারদের সঙ্গে কথা বলি। যা গরম তাতে বোলারদের মাথায় সব সময় সঠিক চিন্তাভাবনা আসে না। রোহিত ভাই (রোহিত শর্মা) আমাকে দায়িত্ব দিয়েছেন যখন মিড অন বা মিড অফে থাকি তখন বোলারদের সঙ্গে গিয়ে কথা বলতে। বোলিং যাতে পরিকল্পনামাফিক হয় সেটাই বোলারদের সব সময় বলি।

গিলের কথায়, ব্যাটিংয়ের সময় সহ অধিনায়কের দায়িত্বের কথা মাথায় রাখি না। ব্যাটিংয়ের সময় ব্যাটার হিসেবেই চিন্তাভাবনা করি। দলের জন্য নিজের সেরাটা দেওয়াই তখন আমার একমাত্র লক্ষ্য থাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+